ঢাকা ০৯:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বলিউডে রাশমিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
  • ২১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ কন্নড় সিনেমার এ অভিনেত্রী বলিউডে পা রাখেন গায়ক বাদশাহর একটি আইটেম গান দিয়ে। এবার বলিউড সিনেমায় পা রাখতে চলেছেন এই অভিনেত্রী। হিন্দি সিনেমা ‘গুডবাই’ ও ‘মিশন মজনু ’ সিনেমার শুটিংও শেষ হয়েছে ইতোমধ্যে।

রাশমিকা ১৯৯৬ সালের ৫ এপ্রিলে ভারতের কর্ণাটকের বিরাজপেট শহরে জন্মগ্রহণ করেন। মডেলিংয়ের মাধমে ক্যারিয়ার শুরু করা রাশমিকা ২০১২ সালে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেশ ফেস অব ইন্ডিয়া খেতাব অর্জন করেছিলেন এবং ক্লিন অ্যান্ড ক্লিয়ার এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছিলেন।

তারপরে লামোডে বেঙ্গালুরুর টপ মডেল হান্টে ২০১৩-তে তিনি টিভিসির খেতাব অর্জন করেন। প্রতিযোগিতায় তার চিত্রগুলো কিরিক পার্টি-এর নির্মাতাদের মুগ্ধ করেছিল, ফলে ২০১৪ সালের প্রথম দিকে চলচ্চিত্রটিতে রাশমিকাকে অভিনেত্রীর ভূমিকায় দেখা যায়।

অভিষেকেই বাজিমাত করেন এই অভিনেত্রী। ‘কিরিক পার্টি’ সিনেমার জন্য ২০১৬ সালে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেন রাশমিকা। এরপর ‘চাল’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন।

এর পর ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’র মতো জনপ্রিয় কমেডি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।রাশমিকা অভিনীত সর্বশেষ সিনেমা হলো ‘সুলতান’।  তা ছাড়া রাশমিকা অভিনীত তেলেগু ভাষার সিনেমা ‘পুষ্পা’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

৫ বছরের ক্যারিয়ারে ১৪টি পুরস্কারসহ পেয়েছেন একাধিক সম্মাননা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বলিউডে রাশমিকা

আপডেট টাইম : ০৯:২৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ ডিসেম্বর ২০২১