হাওর বার্তা ডেস্কঃ অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন দুই বলিউড তারকা ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। তাদের বিয়ের প্রত্যক্ষ সাক্ষী থাকলেন সবচেয়ে কাছের বন্ধু ও পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যোধপুরের সোয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস বারওয়ারা ফোর্টে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর। এদিন বিকালে বারওয়ারা ফোর্টে বিখ্যাত ডিজাইনার সব্যসাচী মুখার্জির সাজানো লাল লেহেঙ্গায় আলো ছড়িয়েছেন ক্যাটরিনা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, কাচের কাজ করা পাল্কিতে মণ্ডপে এসেছেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি। সাদা ঘোড়ায় চেপে বিয়ে করতে এসেছিলেন ভিকি। শিশমহলের ভিতরে বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা রংবাহারি মণ্ডপে। আর মন্ডপের চারদিকে তাঁবু খাটানো হয়েছিলো অতিথিদের জন্য। সাথে ছিলো ভুরিভোজ। ৮০ কেজি ওজনের ১০ ধরনের মিষ্টি এসেছে বিয়েতে। কাটা হয়েছে চার লাখ টাকার কেকও।
Reporter Name 
























