ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝটিকা সফরে বাংলাদেশে টনি-প্রিয়া ডায়েস দম্পতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ এক সময় অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন টনি ডায়েস ও প্রিয়া ডায়েস দম্প্রতি। বেশ কয়েক বছর হলো অভিনয় থেকে দূরে রয়েছেন তারা। থিতু হয়েছেন আমেরিকায়। এক মেয়ে নিয়ে তাদের সুখের সংসার।

অভিনয়ে না থাকলেও দর্শক আজও মনে রেখেছেন এই তারকা দম্পতিকে। তাই হঠাৎ কোনো ছবি বা খবর পেলে সেগুলো লুফে নেন তারা।

এই দম্পতি গেল ২ ডিসেম্বর বাংলাদেশে এসেছেন। আর এসেই ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রিয়জনদের সঙ্গে আড্ডায়।

ছোট বেলার বন্ধুদের সঙ্গে দেখা করতে আজ সোমবার সাভার ছুটে গেছেন টনি ডায়েস। সেই জায়গার ছবি দিয়ে ফেসবুক তিনি লিখেছেন, ‘আজ আমরা আমার শৈশবের এক বন্ধুর কারখানা ‘4A ইয়ার্ন ডাইং লিমিটেড’ পরিদর্শন করেছি। তাদের অত্যন্ত দক্ষ কর্মী বাহিনী, চিকিৎসা ও ডে-কেয়ার সেন্টার, গর্ভবতী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সহ ব্যক্তিগত ও পেশাগত বৃদ্ধির জন্য প্রশিক্ষণ সহ বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। অনেক অনেক ভালোবাসা আব্দুল্লাহ হিল রাকিব ঈশ্বর তোমার মঙ্গল করুন।’

এর আগে গতকাল রাতে জমকালো এক পার্টিতে অংশ নিয়েছেন এই দম্পতি। সেখানে দেখা গেছে দীপা খন্দকার, তানভীন সুইটিসহ আরও অনেক তারকাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঝটিকা সফরে বাংলাদেশে টনি-প্রিয়া ডায়েস দম্পতি

আপডেট টাইম : ০৮:৩৪:২২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১