ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাটরিনা-ভিকির কোর্ট ম্যারেজ সম্পন্ন!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ অভিনেতা ভিকি কৌশল ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, কোর্ট ম্যারেজ সম্পন্ন করেছেন এই জুটি।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে ক্যাটরিনার বাড়ির সামনে দেখা যায় ভিকিকে। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বিয়ের রেজিস্ট্রি সারতেই ‘টাইগার-থ্রি’ অভিনেত্রীর বাড়িতে হাজির হয়েছিলেন এই অভিনেতা। গাড়ি থেকে নেমে সেখানে উপস্থিত ফটোসংবাদিকদের দিকে তাকিয়ে সৌজন্য বিনিময়ও করেন ভিকি।

যদিও কোর্ট ম্যারেজের গুঞ্জনটি উড়িয়ে দিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ এক সূত্র। তিনি জানান, রেজিস্ট্রি নয়, বিয়েতে কোন পোশাক পরবেন সেই বিষয়ে আলোচনা করতেন মাঝরাতে হবু স্ত্রীর বাড়িতে গিয়েছিলেন ভিকি।

এদিকে আগামী ৭-১২ ডিসেম্বরের মধ্যে ভিকি-ক্যাটরিনা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন গুঞ্জন শোনা যাচ্ছে। রাজস্থানের সাওয়াই মাধপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা রিসোর্টে তাদের বিয়ে হবে। ইতোমধ্যে বিয়ের সকল আয়োজন শুরু হয়েছে। অতিথিদেরকেও আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ক্যাটরিনা-ভিকির কোর্ট ম্যারেজ সম্পন্ন!

আপডেট টাইম : ১০:৫৯:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১