ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার ‘টিকাটুলি ২’ নিয়ে এলো মিশন এক্সট্রিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ২৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা অ্যাটাক’ সিনেমার তুমুল জনপ্রিয় আইটেম গান ‘টিকাটুলির মোড়’। এবার ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য তৈরি হয়েছে এই গানটির সিক্যুয়েল ‘পান্থপথের মোড়ে একটা সিনেমা হল হয়েছে’। ‘মিশন এক্সট্রিম’র অন্যতম পরিচালক ও প্রযোজক সানী সানোয়ার গানটির কথা লিখেছেন। গেয়েছেন মতিন চৌধুরী, সংগীতায়োজন করেছেন মীর মাসুম।

রোববার (২৮ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যম্পাসে ‘মিশন এক্সট্রিম’র প্রচারণার সময় গানটির প্রিমিয়ার করা হয়। এর একদিন পর সোমবার (২৯ নভেম্বর) রাতে এটি প্রযোজনা সংস্থা কপ ক্রিয়েশনের ব্যানারে ইউটিউবে প্রকাশ করা হয়েছে।

প্রকাশের পর দারুণ সাড়া ফেলছে গানটি। সিনেমার প্রচারণার জন্য এমন ভিন্নধর্মী গান উপহার দেওয়ায় সবার প্রশংসা পাচ্ছে ‘মিশন এক্সট্রিম’ টিম।

আগেরটির মতো এবারের গানটিতেও নেচেছেন সাঞ্জু জন। তবে বদলে গেছে তার সহশিল্পী, লামিয়া মিমোর জায়গায় জন নেচেছেন মৌ মারমার সঙ্গে। কোরিওগ্রাফি করেছেন মো. রুহুল আমিন।

গানটির প্রসঙ্গে সানী সানোয়ার বলেন, মূল গানটি প্রায় ২৩ বছর আগের। আমরা গানের মূল মালিকের থেকে সত্ত্ব কিনে ‘ঢাকা অ্যাটাক’-এর জন্য সেই গায়ককে দিয়েই রিমেক করেছিলাম। সেই রিমেক ভার্সনটি জনপ্রিয়তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সিনেমা হলে আধুনিকায়ন নিয়ে লিখা সেই গানটি ২৩ বছর পর কী হতে পারে এবং সেই গানের পরবর্তী গল্পই বা কী হতে পারে তা নিয়ে এবার নতুন করে কথা লিখি। গায়ক এবং মিউজিক কম্পোজিশন একই রেখে গানটি ‘মিশন এক্সট্রিম’-এর প্রমোশনাল গান হিসেবে এটি প্রকাশ করেছি।

আগামী ৩ ডিসেম্বর ‘মিশন এক্সট্রিম’ প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। সানী সানোয়ারের সঙ্গে সিনেমাটি যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ।

কপ ক্রিয়েশনের ব্যানারে নির্মিত সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন- রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, মাজনুন মিজান, ইরেশ যাকের, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দ, সুদীপ বিশ্বাস দীপ, রাশেদ মামুন অপু, এহসানুল রহমান, দীপু ইমামসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এবার ‘টিকাটুলি ২’ নিয়ে এলো মিশন এক্সট্রিম

আপডেট টাইম : ০৯:১৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১