ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের জোর গুঞ্জন, কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিয়ে করছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল—এমন গুঞ্জনে উত্তাল বলিপাড়া!

কখন, কোথায়, কীভাবে বিয়ে করছেন এই জুটি, তা নিয়ে জল্পনার শেষ নেই। অতিথি তালিকা থেকে বিয়ের পোশাক, সব কিছু নিয়েই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে। যদিও এখন পর্যন্ত কোনো বক্তব্য দেননি ভিকি কৌশল কিংবা ক্যাটরিনা কাইফ। এদিকে মুম্বাইয়ের বান্দ্রায় শপিং করতে গিয়ে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হলেন ক্যাটরিনা মা সুজান টারকোট। তারই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শোনা যাচ্ছে, রাজস্থানে বিয়ের অতিথিদের জন্য ৪৫টি হোটেল বুক করেছেন ক্যাটরিনা-ভিকি। তাদের নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন—শাহরুখ খান, ফারাহা খান, করণ জোহর, জোয়া আখতারের মতো বলিউড তারকারা।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক হোটেলের কর্ণধার বলেন, ‘আগামী ৭ ডিসেম্বর থেকে এখানে অনেক তারকারা চলে আসবেন। শুনেছি সালমান খান নাকি ৯ ডিসেম্বর আসবেন। আবার এখন শুনছি তিনি নাও আসতে পারেন। দেখা যাক কে আসে আর কে আসে না।’

আগামী ৭-৮ ডিসেম্বর ভিকি-ক্যাটরিনার মেহেদি ও সংগীত অনুষ্ঠান। তবে এ জুটির বিয়ের খবর উড়িয়ে দিয়েছেন ভিকির খালাত বোন উপাসনা ভোরা। ভারতীয় একটি সংবাদমাধ্যমে তিনি বলেন—‘বিয়ের দিন, বিয়ের প্রস্তুতি নিয়ে যেসব খবর ছড়ানো হচ্ছে তা সবই গসিপ। এই বিয়ে হচ্ছে না। যদি এমন কিছু হয়, তবে ওরা নিজেরাই ঘোষণা দেবে। বলিউডে প্রায়ই এমন গসিপ শোনা যায়, এ ধরনের গুজব ছড়ায়, তারপর দেখা যায় আসল ব্যাপার অন্য কিছু। আমি সদ্য ভাইয়ের (ভিকি কৌশল) সঙ্গে কথা বলেছি। এমন কিছুই হচ্ছে না। এই ব্যাপারে আমিও আর কথা বলতে চাই না। কিন্তু এই বিয়ে এখন হচ্ছে না।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিয়ের জোর গুঞ্জন, কেনাকাটায় ব্যস্ত ক্যাটরিনার মা

আপডেট টাইম : ১০:০২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১