ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারকের সঙ্গে জ্যাকলিনের ছবি ভাইরাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় বলিউড অভিনেত্রী জ্যাকলিনে ফার্নান্দেজ। ভারতের আলোচিত প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়েছে।

সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ২০০ কোটি রুপির একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। গত মাসে এ বিষয়ে জ্যাকলিনকে প্রায় সাত ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, চলতি বছর জুন-জুলাইয়ে ছবিটি তোলা হয়েছে। সেই সময় অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন সুকেশ চন্দ্রশেখর। এই প্রতারকের সঙ্গে চেন্নাইয়ে চারবারের মতো দেখা করেছেন ‘মার্ডার-টু’ অভিনেত্রী। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দেওয়া তথ্য মতে, এই অভিনেত্রীর জন্য প্রাইভেট জেটের আয়োজন করেছিলেন সুকেশ।

যদিও ইডি’র জেরার বিষয়ে জ্যাকলিনের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘জ্যাকলিন ফার্নান্দেজকে সাক্ষী হিসেবে ডেকেছে ইডি। তিনি তার জবানবন্দি দিয়েছেন। এছাড়া ভবিষ্যতে তদন্তের স্বার্থে তিনি যেকোনো সহযোগিতা করবেন।’

২০০৯ সালে ‘আলাদিন’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন জ্যাকলিন। এরপর বেশ কিছু জনপ্রিয় সিনেমা ও মিউজিক ভিডিওতে তাকে দেখা গেছে। মুক্তির অপেক্ষায় এই অভিনেত্রীর ‘ভূত পুলিশ’ সিনেমাটি। এছাড়া ‘অ্যাটাক’, ‘রামসেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রতারকের সঙ্গে জ্যাকলিনের ছবি ভাইরাল

আপডেট টাইম : ০২:১৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৭ নভেম্বর ২০২১