হাওর বার্তা ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন সাদেকুর রহমান।
নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা এই সাদেকুর রহমান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়ক সাইমন সাদিকের বাবা৷
আজ জানালেন, তার বাবার একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে কিছু দুর্বৃত্তরা। রাতের অন্ধকারে তারা অফিসটিতে আগুন ধরিয়ে দিয়েছে। এতে করে অফিসের নানা মালামালের পাশাপাশি নির্বাচনী পোস্টার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি পুড়েছে।
এ হামলার প্রতিক্রিয়ায় ক্ষোভ জানিয়ে নায়ক সাইমন জাগো নিউজকে বলেন, ‘আমাদের মহিনন্দ ইউনিয়নের জালালপুর বাজারের আগে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আমার আব্বু’র নির্বাচনী অফিস ভোর রাতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে!
তিনি আরও বলেন, ‘আল্লাহর রহমতে আব্বুর নির্বাচনী ফলাফল ভালো আসবে। সে ভয়েই অন্য প্রতিপক্ষরা আতংকে আছে৷ নানাভাবে আব্বুকে বাঁধাগ্রস্ত করতে এসব চোরা হামলা চালানো হচ্ছে। কিন্তু এসবে কোনো লাভ হবে না। জনগণ তাদের রায় সঠিক ব্যক্তির পক্ষেই দেবে।’
আসছে ২৮ নভেম্বর মহিনন্দ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
Reporter Name 

























