ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভিকি-ক্যাটরিনার বিয়ের কার্ডে অদ্ভুত শর্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২২৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিকি-ক্যাটরিনার বিয়ে নিয়ে সরগরম বলিউড। আগামী ৭ থেকে ৯ ডিসেম্বর রাজস্থানের ৭০০ বছরের পুরোনো কেল্লাতেই বসছে তারকা জুটির রাজকীয় বিয়ের অনুষ্ঠান। এরই মধ্যে আমন্ত্রণপত্র পৌঁছেছে অতিথিদের হাতে হাতে। তবে বিয়ের কার্ডেই বিশেষ শর্ত জুড়ে দেওয়া হয়েছে!

দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ে করবেন ক্যাটরিনা-ভিকি। তাদের কাছে বর-কনের অনুরোধ বিয়েবাড়িতে যেন কেউ মোবাইল ফোন ব্যবহার না করে। হ্যাঁ, বিয়ের ভেন্যুতে মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না। মোবাইল না নিয়ে প্রবেশের এই শর্ত আরোপ করা হবে তারকা জুটির সুপারস্টার বন্ধুদের উপরও!

রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট কর্তৃপক্ষ ও ইভেন্ট ম্যানেজমেন্টকেও এ বিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে। এমনকি যারা বিয়ের ছবি তুলবেন তারাও ক্যাটরিনা ও ভিকির অনুমতি ছাড়া ছবি আপলোড করতে বা অন্য কাউকে দিতে পারবেন না।

ভিকি-ক্যাটরিনার এক ঘনিষ্ঠ জানিয়েছেন, ‘বিয়ের দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত। স্বাভাবিকভাবেই দুজনে চাইছেন তাদের অনুমতি ছাড়া যেন সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে না পড়ে।

এ বিয়েটা যেন ঠিক যেন রব নে বানাদি জোড়ি! পূর্ণতা পাচ্ছে ভিকি-ক্যাটরিনার প্রেম। অপেক্ষা আর দিন কয়েকের। ক্যাটরিনা এরই মধ্যে কাজ থেকে ছুটি নিয়েছেন বিয়ের প্রস্তুতির জন্য। তবে এখনও পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি তারকা জুটির তরফে। কিন্তু এই পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত অনুরাগীরা। বিরাট-আনুষ্কা থেকে বরুণ-নাতাশা, বিয়ের কথা নিজেদের মুখে আগেভাগে কেউই জানাননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভিকি-ক্যাটরিনার বিয়ের কার্ডে অদ্ভুত শর্ত

আপডেট টাইম : ০৩:১৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১