ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষকের যৌন লালসার শিকার অভিনেত্রী!

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ দেবলীনা ভট্টাচার্য ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী। সাথ নিভানা সাথিয়া ধারাবাহিকে গোপী বহুর চরিত্রে অভিনয় করে তারকা খ্যাতি পেয়েছেন। অনেকেই তাকে আদর্শ বউমা হিসেবে জানেন। যদিও বর্তমানে নিজের ইমেজ ভাঙার চেষ্টায় অভিনেত্রী। বিগ বসের মঞ্চে অন্য দেবলীনাকে খুঁজে পেয়েছে দর্শক। সম্প্রতি মেয়েবেলার এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন দেবলীনা। তিনি জানিয়েছেন, ছেলেবেলায় অংকের শিক্ষক খারাপভাবে স্পর্শ করেছিল তাঁকে। সেইসময় পুলিশ গিয়ে অভিযোগ জানাতেও চেয়েছিলেন তিনি, তবে বাবা-মা বাধা দেয়।

‘ফ্লিপকার্ট লেডিজ ভার্সেস জেন্টলম্যান সিজন ২’-এর মঞ্চে দেবলীনা জানান, ‘তিনি খুব ভালো টিচার ছিলেন। সবাই তার কাছে পড়তে যেত। ক্লাসের সব ভালো ছাত্রছাত্রীরা, আমার দুজন প্রিয় বন্ধুও তার কাছেই টিউশন নিত। কিন্তু এক সপ্তাহ পর ওরা আসা বন্ধ করে দেয়। এরপর আমি টিউশনে গিয়েছিলাম এবং তিনি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বাড়ি ফিরে মাকে সবটা জানাই। আমরা স্যারের বাড়ি গিয়ে তার বউয়ের কাছে অভিযোগ করি। আমি সত্যিই চেয়েছিলাম কড়া ব্যবস্থা নিতে।’

কিন্তু সমাজের ভয়ে তার বাবা-মা পুলিশে অভিযোগ জানাতে রাজি হয়নি। আক্ষেপের সুরে এই অভিনেত্রীর ভাষ্য, ‘সেটা একেবারে অনুচিত কাজ ছিল। প্রত্যেক বাবা-মার উচিত ছেলেমেয়েরা এই ধরণের অভিযোগ জানালে তাদের পাশে থাকা এবং আইনি ব্যবস্থা নেওয়া। প্রত্যেক বাবা-মাকে অনুরোধ জানাচ্ছি দয়া করে সমাজের ভয়ে আপনারা পিছিয়ে থাকবেন না। ব্যবস্থা নেবেন।’ সূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষকের যৌন লালসার শিকার অভিনেত্রী!

আপডেট টাইম : ১০:২৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১