ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সেরা তরুণ করদাতা নায়ক শান্ত খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্যক্তিপর্যায়ে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের মধ্যে বিশেষ শ্রেণিতে পাঁচটি বিভাগ রয়েছে। সেগুলো হলো সিনিয়র সিটিজেন, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী ও তরুণ। জেলাভিত্তিক ৪০ বছরের কম বয়সী হিসেবে সেরা করদাতা হয়েছেন নায়ক শান্ত খান।

রোববার (২২ নভেম্বর) কর অঞ্চল কুমিল্লার কাছে থেকে চাঁদপুরের সেরা করদাতা হিসেবে সম্মাননাও পেয়েছেন তিনি।

সেরা তরুণ করদাতা সম্মাননা পেয়ে বেশ আনন্দিত শান্ত। তিনি বলেন, ‘দেশের একজন নাগরিক হিসেবে এই সম্মাননা আমার জন্য অনেক তৃপ্তির। আমি একজন অভিনেতা। অনেক ভক্তরা আমাকে অনুসরণ করেন। আমি সব সময় চেয়েছি তরুণদের কাছে নিজেকে ইতিবাচকভাবে হাজির করতে।

আমি চাই দেশের তরুণাও কর দানে উৎসাহিত হোক। কারণ এটা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত ব্যবসাও পরিচালনা করেন শান্ত। সেখান থেকে আয় অনুযায়ী কর দেন তিনি।

এ বিষয়ে শান্ত বলেন, ‘নিজের উপার্জন অনুযায়ী সরকারকে কর দেয়াটা নাগরিকের দায়িত্ব। আমি আগামীতেও পরিস্কারভাবে কর দেবো। বাংলাদেশকে উন্নত দেশে রুপান্তর করতে সহযোগিতা করব।’

শান্ত বর্তমানে পূজন মজুমদারের ‘প্রিয়া রে’ ছবির শুটিং করছেন। কলকাতার কৌশানী মুখার্জিকে নিয়ে তিনি এখন চাঁদপুরে এ সিনেমার শুটিং করছেন।

সর্বশেষ শান্ত অভিনীত ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি মুক্তি পায়। সেটিতে তার সঙ্গে অভিনয় করেছেন দীঘিসহ আরও অনেকেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সেরা তরুণ করদাতা নায়ক শান্ত খান

আপডেট টাইম : ০৯:৪০:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১