ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অনুদানের সিনেমায় আইনজীবী চরিত্রে রোকেয়া প্রাচী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৩০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচী। অভিনয়ের পাশাপাশি এখন রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বেশ ব্যস্ত থাকেন তিনি। ব্যস্ত রয়েছেন সামাজিক নানা কর্মকাণ্ড নিয়েও।

তাই অনেকদিন ধরেই দেখা যায় না অভিনয়ে। তিনি সম্প্রতি নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন।

সরকারি অনুদানের সিনেমা ‘সাবিত্রী’-তে তাকে অভিনয় করতে দেখা যাবে। অভিনেত্রী রোকেয়া প্রাচী বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনার কারণে একটা লম্বা সময় অভিনয় করা হয়নি। অবশেষে সিনেমা দিয়ে ফেরা হচ্ছে। ‘সাবিত্রী’ সিনেমায় আইনজীবী চরিত্রে হাজির হবো। যুদ্ধাপরাধীদের বিচারের ঘটনা নিয়ে এই সিনেমার গল্প।’

এ সিনেমা পরিচালনা করছেন পান্থ প্রসাদ।

রোকেয়া প্রাচীর প্রথম চলচ্চিত্র ‘দুখাই’। এরপর তিনি ‘মাটির ময়না’, ‘স্বপ্ন ডানায়’, ‘ডুব’, ‘মনের মানুষ’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অনুদানের সিনেমায় আইনজীবী চরিত্রে রোকেয়া প্রাচী

আপডেট টাইম : ০৭:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১