ঢাকা ১০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরফান সাজ্জাদ ৪ বছর পর নতুন সিনেমায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটক, টেলিফিল্ম, চলচ্চিত্র; তিন জায়গাতেই অভিনয় করে প্রশংসা পেয়েছেন ইরফান সাজ্জাদ। সুদর্শন চেহারা আর সাবলীল অভিনয় দিয়ে ক্যারিয়ারে যোগ করেছেন আলাদা গতি। ২০১৭ সালে ‘ভালোবাসা এমনই হয়’ সিনেমায় অভিনয় করেছিলেন। এরপর আর কোনো সিনেমায় দেখা যায় নি তাকে।

৪ বছর পর নতুন সিনেমায় নাম লেখালেন ইরফান। সিনেমার নাম ‘অ্যা ব্লেসড ম্যান’।

সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এ সিনেমাটি পরিচালনা করবেন সাদিক আহমেদ, যিনি বাংলাদেি বংশোদ্ভূত ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক এবং চিত্রগ্রাহক। ২০০৮ সালে তিনি নির্মাণ করেছিলেন ‘দ্যা লাস্ট ঠাকুর’ সিনেমা।

এছাড়া ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘হাসিনা: এ ডটার’স টেল’ সিনেমার চিত্রগ্রাহক ছিলেন তিনি।

ইরফান সাজ্জাদ বলেন, ‘মাঝে অনেকগুলো সিনেমার প্রস্তাব পেয়েছি। কিন্তু কোনোটাই মনের মতো হয়নি। অবশেষে এই ছবিটির গল্প ও চরিত্র দারুণ লেগেছে। টিমটাও দুর্দান্ত হবে। সেজন্যই ছবিটিতে কজ করতে যাচ্ছি।’

‘আমরা হলিউডের ‘অ্যাভাটার’ কিংবা ‘ভ্যাম্পায়ার’ সিনেমাগুলোতে আমরা যেমন অদ্ভুত কিছু এবং অকল্পনীয় কিছু দেখেছি ঠিক সেরকম আমেজ থাকবে এই সিনেমায়। বলা যায় আধুনিক রূপকথার গল্প’- ছবিটির গল্প আবহ নিয়ে বলেন ইরফান।

তিনি আরও বলেন, ‘‘অ্যা ব্লেসড ম্যান’ কোনো নায়ক-নায়িকা নির্ভর কোনো গল্পের সিনেমা নয়। গল্পটাই সিনেমার হিরো। এখানের প্রত্যেকটা চরিত্রই খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমার যে চরিত্রটা, এরকম চরিত্র এই জীবনে আর কখনও পাবো বলে মনে হয় না আমার।

শুধু আমি কেন, তাহসান ভাই, বাঁধন আপুদের চরিত্রগুলোও অসাধারণ। প্রত্যেকের চরিত্রেরই অনেকগুলো লেয়ার রয়েছে, নিজেদেরকে উপস্থাপন করার যথেষ্ঠ সুযোগ রয়েছে।’

অ্যাপলবক্স ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য এই সিনেমায় ইরফান সাজ্জাদ ছাড়া আরও অভিনয় করবেন তাহসান খান, আজমেরী হক বাঁধন, সুষমা সরকার, নাসির উদ্দিন প্রমুখ।

সবকিছু ঠিক থাকলে ২০২২ সালের জানুয়ারিতে প্রথম সপ্তাহে সিনেমার শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইরফান সাজ্জাদ ৪ বছর পর নতুন সিনেমায়

আপডেট টাইম : ০৭:৫২:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১