ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশমিকার নামে খাবারের নাম

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১
  • ২২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। অভিনয় ও শরীরি সৌন্দর্যে মুগ্ধ করেছেন তিনি। সার্চ ইঞ্জিন গুগলে ‘ভারতের জাতীয় ক্রাশ ২০২০’ নির্বাচিত হন এই অভিনেত্রী। এবার রাশমিকার নামে একটি খাবারের প্যাকে জের নামকরণ করা হলো। ভারতীয় একটি ফাস্ট ফুড ব্র্যান্ড খাবারটির নামকরণ করেছে—‘রাশমিকা মিল’।

এই খাবার নিয়ে একটি প্রোমো ভিডিও তৈরি করা হয়েছে। যা রাশমিকা তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়—স্পাইসি ফ্রাইড চিকেন, স্পাইসি চিকেন বার্গারে পেরি পেরি ফ্রাইস, নিম্বু ফিজ এবং ম্যাকফ্লরি নিয়ে সাজানো হয়েছে ‘রাশমিকা মিল’।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ম্যাকডোনাল্ড স্টোরে পাওয়া যাচ্ছে ‘রাশমিকা মিল’।

কিছুদিন আগে ফোর্বসের জরিপে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে প্রভাবশালী তারকা নির্বাচিত হন রাশমিকা মান্দানা। ইনস্টাগ্রামে তেলেগু তারকাদের জনপ্রিয়তার ভিত্তিতে এই তালিকা তৈরি করা হয়। ৯.৮৮ নম্বর পেয়ে তালিকার প্রথমে জায়গা করে নেন এই অভিনেত্রী। বর্তমানে ইনস্টাগ্রামে রাশমিকার অনুসারী ২৪.৩ মিলিয়ন।

মডেলিংয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন রাশমিকা মান্দানা। ২০১২ সালে ‘ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফ্রেস অব ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। অভিষেক এ চলচ্চিত্রের জন্য সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ড লাভ করেন এই অভিনেত্রী।

এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। অল্প সময়ের মধ্যে দর্শক হৃদয়ে জায়গা করে নেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’-এর মতো জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রাশমিকা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুলতান’। গত ২ এপ্রিল মুক্তি পায় এটি। এ সিনেমার মাধ্যমে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক ঘটে তার।

তা ছাড়া রাশমিকা অভিনীত তেলেগু ভাষার ‘পুষ্পা’ ও হিন্দি ভাষার ‘গুডবাই’ ও ‘মিশন মজনু’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাশমিকার নামে খাবারের নাম

আপডেট টাইম : ১০:৩৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২২ নভেম্বর ২০২১