ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিরো আলমের সিনেমায় চিত্রনায়িকা মুনমুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ হিরো আলমের ‘বউ জামাইয়ের লড়াই’ সিনেমায় অভিনয় করছেন এক সময়ের আলোচিত চিত্রনায়িকা মুনমুন। শনিবার (২০ নভেম্বর) সকাল থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হয়েছে। ফেসবুক স্ট্যাটাসে হিরো আলম জানিয়েছেন, বউ জামাইয়ের লড়াই সিনেমাটি পরিচালনা করছেন বাবুল রেজা। এই প্রথম চিত্রনায়িকা মুনমুনের সঙ্গে কাজ করছেন হিরো আলম ও নুসরাত। এতে মুনমুনকে নায়িকার বোনের চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় মুনমুনকে নেওয়া প্রসঙ্গে হিরো আলম জানিয়েছেন, ‘আমি, মুনমুন আপা ও পরিচালক মালেক আফসারী সাহেব একটি লাইভ অনুষ্ঠান করেছিলাম। সে সময়ই মনে হয়েছিল, আমার সিনেমায় মুনমুন আপাকে নেব। আমি লাইভেই কথা দিয়েছিলাম। সেই কথা রাখলাম।’

আগের মতোই এই সিনেমারও প্রযোজক হিরো আলম। যে যা–ই বলুক, নিয়মিত দর্শকদের জন্য সিনেমা প্রযোজনা করবেন তিনি। হিরো আলম মনে করেন, ভালো কাজ করলেও কিছু মানুষ পেছনে তাকে নিয়ে কথা বলবেন। কাজ দিয়েই তাদের সেসব কথার জবাব দিতে চান এই অভিনেতা। হিরো আলম গণমাধ্যমকে জানান, ”মুনমুন আপা অনেক সিনিয়র অভিনয়শিল্পী। তার সঙ্গে শুটিং করার পর আপা বললেন, ‘আগে আপনার সম্পর্কে অন্য রকম কিছু শুনেছিলাম। আপনাকে সবাই কেন যে অন্য রকম ভাবে! দূর থেকে মানুষ অনেক কিছুই বলে, কিন্তু আপনি তো অভিনয়ে অনেক মনোযোগী।’ আপার কথাগুলো ভালো লেগেছে। নতুন–পুরোনো মিলে আমরা সিনেমা করছি। আশা করি সিনেমাটি দর্শকদের ভালো লাগবে।” প্রসঙ্গত, সাভারের ডিপজলের বাড়িতে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। এতে হিরো আলম-মুনমুন ছাড়াও অংশ নিয়েছেন গাঙ্গুয়া, নতুন অভিনেত্রী নুসরাত, জারা জেরিন প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হিরো আলমের সিনেমায় চিত্রনায়িকা মুনমুন

আপডেট টাইম : ১০:১৪:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১