ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হিনা খানের সৌন্দর্যের রহস্য কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে শৌখিনীদের দলে খুব তাড়াতাড়ি নাম লিখিয়ে ফেলেছেন হিনা খান। তার সাজ-পোশাক নিয়ে চর্চা লেগেই থাকে। ইনস্টাগ্রামে তার অনুগামীর সংখ্যা পাল্লা দিতে পারে যে কোনও বলিউড নায়িকাকেও। হিনা কি পড়ছেন, কেমন ভাবে চুল কাটছেন, কোন পোশাকের সঙ্গে কোন গয়না পড়ছেন, কোন জুতা পড়ছেন- যাবতীয় খুঁটিনাটি ইনস্টাগ্রামের মাধ্যমে অনুগামীদের জানিয়ে থাকেন তিনি।

পাশাপাশি তার ঝকঝকে ত্বকও ঈর্ষার বিষয়। কি করে এমন উজ্জ্বল নিখুঁত ত্বক পাওয়া যায় তা নিয়ে কৌতূহল লেগেই থাকে অনুগামীদের মধ্যে। সম্প্রতি তার রূপ-রুটিন অনুগামীদের জন্য তুলে ধরেছেন অভিনেত্রী-

১. ত্বকের স্ক্রাব তিনি ঘরেই তৈরি করেন। শুকনো কমলা লেবুর খোঁসা গুঁড়া করে অল্প একটু দুধ মিশিয়ে তৈরি করেন এই বিশেষ স্ক্রাব। ত্বকের মৃত কোষ দূর করতে তিনি নিয়মিত ব্যবহার করেন এই পেস্ট।

২. ত্বক ভালো রাখতে তিনি প্রত্যেক দিন ১২ গ্লাস পানি খান। যেন শরীর ভেতর থেকে আর্দ্র থাকে।

৩. ত্বক টানটান রাখতে প্রতিদিন সকালে তিনি নিয়ম করে ডাবের পানি খান। যেন শরীরে ভিটামিন সি, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়ামের অভাব না ঘটে।

৪. আধা চা চামচ চন্দনগুঁড়া এবং আধ চা চামচ হলুদগুঁড়ার সঙ্গে টমেটোর রস মিশিয়ে তিনি একটি ফেস প্যাক তৈরি করেন। ত্বকের যত্ন নিতে ভরসা রাখেন এই ঘরোয়া টোটকায়।

৫. ত্বক পরিষ্কার করতে মুখ ধোওয়ার পরও তিনি গোলাপ জল দিয়ে মুখ পরিষ্কার করেন। তারপর কখনও ময়েশ্চারাইজার লাগাতে ভোলেন না। সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

হিনা খানের সৌন্দর্যের রহস্য কি

আপডেট টাইম : ০২:২৩:০৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১