ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

ভক্তর উপর চটলেন সালমান, বললেন বন্ধ কর নাচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ এমনিতে বিরাট মনের মানুষ সালমান খান। কিন্তু রেগে গেলে ভাইজানের মেজাজ সহ্য করা বড় দায়। এর আগে অনুমতি না নিয়ে সেলফি তুলতে আসা ভক্তর মোবাইল ফোন পর্যন্ত কেড়ে নিয়েছিলেন বলিউডের ভাইজান। একবারে আবারও অনুরাগীদের উপর চটলেন, কড়া নির্দেশ দিলেন, ‘নাচ বন্ধ কর’।

ভক্তর সঙ্গে সালমান খানের এহেন আচরণের ভিডিওটি এখন ইনস্টাগ্রামে ভাইরাল। যেখানে দেখা যাচ্ছে প্রিয় তারকাকে কাছে পেয়ে সেলফি তুলতে উদগ্রীব ভক্ত ফোন নিয়ে এদিক-সেদিক করছে।

সালমান প্রথমেই জানান, ওদিকে প্রেসের পক্ষ থেকে ছবি তোলা হচ্ছে। কিন্তু সেদিকে হুঁশই নেই ওই ভক্তর। সে মজে রয়েছেন নিজের মুঠোফোনে।

সামনের ক্যামেরাম্যানরাও বলতে থাকেন যে ওই ভক্তর জন্য সালমানের ছবি তারা তুলতে পারছেন না। কিন্তু তারপরেও মোবাইল ফোন কিছুতেই সলমনের মুখের সামনে থেকে সরাননি ওই ভক্ত। উল্টো তিনিই সেলফির  অ্যাঙ্গেল খুঁজতে ব্যস্ত।

এ অবস্থায় হঠাৎই ধমকে উঠলেন সালমান, বললেন, ‘নাচ বন্ধ কর’।

ভিডিও টিতে অবশ্য আসলেই মনে হচ্ছিল ওই ভক্ত ছবির এঙ্গেল খুঁজতে গিয়ে মোবাইল ফোন নিয়ে নাচানাচিই শুরু করেছেন!

ইনস্টাগ্রামে ভিডিওটির কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন, ‘যাক বাবা, এবার অন্তত ফোনটা ছিনিয়ে নেয়নি’। কেউ আবার লিখেছেন, ‘সালমানের এতো কীসের দেমাক’।

এর আগে গত বছরের শুরুতে গোয়া এয়ারপোর্টে এক অনুরাগীর মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছিলেন সালমান। অনুমতি না নিয়ে সেলফি তুলতে আসায় এমনটা করেছিলেন অভিনেতা।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

ভক্তর উপর চটলেন সালমান, বললেন বন্ধ কর নাচ

আপডেট টাইম : ০১:১৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ৮ নভেম্বর ২০২১