ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে

এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার

রাজধানীর পুরান ঢাকায় এক যুবলীগ নেতাকে ফল ও পনির খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন। নাশকতার পরিকল্পনার অভিযোগে ওই যুবলীগ নেতাকে আটক করেন নয়ন ও তার অনুসারীরা।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার দিকে পুরান ঢাকার চকবাজারে এই ঘটনা ঘটে।

জানা গেছে, পুরান ঢাকার চকবাজার এলাকায় ওই যুবলীগ নেতাকে আটক করেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার অনুসারীরা। পুলিশে সোপর্দ করার আগে ওই নেতাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী পনির ও ফল খাওয়ানো হয়।

ফল ও পনির খাওয়ানোর ভিডিও যুক্ত করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে নয়ন বলেন, ‘খবর পেলাম ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছে। সাথে সাথে ছুটে গিয়ে হাতেনাতে ধরে ফেলি। ধরার পর তাকে ফল খাইয়ে কেন নাশকতা করার চেষ্টা করছে জানতে চাইলাম। বুঝিয়ে বললাম- যে ফেলে রেখে চলে গেছে তার কথায় আর নৈরাজ্য সৃষ্টি করবেন না।’

তিনি হুঁশিয়ারি দিয়ে লেখেন, ‘একদল সুশীল ও সমালোচকরা অপপ্রচার করেন- আমি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করি। যদিও আমার সাথে যখন ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের পালিত প্রশাসন নিষ্ঠুর আচরণ করত এরা তখন নিষ্ঠুর ছিল। এখন তাদের বিবেক বেশ জাগ্রত। যাই হোক- নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কোনো রকম নাশকতার চেষ্টা করলে তাদের একবিন্দু ছাড় দেওয়া হবে না।’

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন এলাকা থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশে সোপর্দ করেছিলেন রবিউল ইসলাম নয়ন।

নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ধরে এভাবে আপ্যায়ন করে পুলিশে দেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের

এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

আপডেট টাইম : ১১:০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬