ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

কনার নতুন দুই গান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা গানের জনপ্রিয় সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা সব সময়ের মতোই নতুন গানের কাজে ব্যস্ত সময় পার করেন।

করোনাকালেও তিনি নিয়মিত নতুন গানে কণ্ঠ দিয়ে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ হয়েছে তার গাওয়া দুটি নতুন গান। দু’টি গানের শিরোনাম হচ্ছে ‘ফিরে যেতে চাই আমি’ ও ‘সে আসবে বলে’।

‘ফিরে যেতে চাই আমি’ গানটি লিখেছেন শামীম রেজা এবং সুর করেছেন লুৎফর হাসান ও শান, সঙ্গীতায়োজন করেছেন শান। ‘সে আসবে বলে’ গানটি লিখেছেন রেবেকা জামান পলিন এবং সুর সঙ্গীত করেছেন শান। ‘ফিরে যেতে চাই আমি’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান এবং ‘সে আসবে বলে’ গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন লতা আচারিয়া।

দুটি নতুন গান একেবারে কাছাকাছি সময়ে প্রকাশ পাওয়া প্রসঙ্গে কনা বলেন, দুটি গানেরই কথা এবং সুর আমার কাছে ভালো লেগেছে। সবাই এটা অবগত আছেন যে গানের বাণী এবং সুর ভালো লাগলে তা আমি গাইতে বেশি আগ্রহী হই এবং স্বাচ্ছন্দ্যবোধও করি।

‘ফিরে যেতে চাই আমি’ গানটির বিশেষত্ব হলো এ গানটি সুর করেছেন লুৎফর ভাই ও শান ভাই। আবার গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শান ভাই নিজে। খুব যত্ন নিয়ে তিনি গানটি করেছেন এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন। আবার শান ভাইয়ের সুর করা ‘সে আসবে বলে’ও দারুণ হয়েছে। সব মিলিয়ে আমার নতুন দু’টি গান বলা যায় একইসঙ্গে প্রকাশ হলো, এটাই আসলে সত্যিকারের আনন্দের বিষয়।

এদিকে স্টেজ শোতেও ভীষণ ব্যস্ত হয়ে উঠেছেন কনা। গেল মাসজুড়েই তিনি স্টেজ শো নিয়ে ব্যস্ত ছিলেন। এছাড়াও নিজের ইউটিউব চ্যানেলের জন্য নতুন গানের মিউজিক ভিডির কাজ নিয়েও ব্যস্ত আছেন তিনি। কনা জানান, আগামী ১০ নভেম্বর তিনি নতুন একটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন।

এদিকে করোনার কারণে এতদিন তার প্রতিষ্ঠান ‘প্লে-হাউস’ বন্ধ থাকলেও তা আবারো খুলে দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুর ডিওএইচএসে অবস্থিত এই ‘প্লে-হাউস’টি নতুন করে সাজানো নিয়েও ব্যস্ত রয়েছেন কনা। শিগগিরই কনা ও প্রতীক অভি মঈনুদ্দীনের লেখা ও সুরে ‘আদরে আদরে’ গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নেবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

কনার নতুন দুই গান

আপডেট টাইম : ১১:৪৯:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১