ঢাকা ১১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী

অক্ষয়কে কষে চড় মেরেছিলেন ক্যাটরিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ অক্ষয় কুমারকে কষে চড় মেরেছিলেন ক্যাটরিনা কাইফ, এ কথা নিজের মুখেই স্বীকার করলেন এ বলিউড অভিনেতা। ‘নমস্তে লন্ডন’, ‘দে দনা দন’, ‘হমকো দিওয়ানা কর গ্যায়ে’, ‘ওয়েলকাম’, ‘তিস মার খান’— দীর্ঘ এই তালিকায় যুক্ত হল ‘সূর্যবংশী’। বাকি সবক’টি ছবিতেই অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কইফের রসায়ন মাতিয়ে দিয়েছে দর্শকদের। এ বার নতুন ছবির অপেক্ষায় দিন গোনা শুরু। রোহিত শেট্টি পরিচালিত ‘সূর্যবংশী’ ছবির প্রচারে সম্প্রতি ‘কপিল শর্মা’-র কমেডি শো-তে এসেছিলেন অক্ষয়-ক্যাটরিনা। সেখানেই প্রকাশ্যে এল সপাটে এক চড়ের কাহিনি।

অক্ষয় কুমারের কথায় জানা গিয়েছে, ছবিতে একটি চড় মারার দৃশ্য ছিল। তাতে রিটেকের সুযোগ ছিল না। ক্যাটরিনাকে এক বারই শট দিতে হবে। এক বারেই চড় মারতে হবে অক্ষয়কে। ‘‘দেখে যেন মনে হয়, চড়টা আসল। ক্যাটরিনা তাই সত্যিই চড় মেরে দিয়েছিল আমায়,’’ — অনুষ্ঠান মঞ্চে ফাঁস করলেন অভিনেতা! এ তো গেল, রাগ অভিমানের দৃশ্য। প্রেমের দৃশ্যেও কি একই ভাবে মাত করেছেন তাঁরা? কপিল শর্মার প্রশ্নে ক্যাটরিনার জবাব, এত এত ছবিতে একসঙ্গে অভিনয় করেছি আমরা! দু’জনের রসায়ন জমিয়ে দিতে খুব বেশি খাটতে হয়নি। আপনা আপনি প্রেমের ভাব তৈরি হয়ে গিয়েছে।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, ক্যাটরিনা এবং ভিকি কৌশল বিয়ে করছেন আগামী ডিসেম্বরে। তবে দুই তারকার তরফে এ নিয়ে কোনও তথ্য এখনও প্রকাশ করা হয়নি। বরং ক্যাটরিনা আগেই সে খবরকে ‘ভুয়ো’ বলে দেগে দিয়েছেন। ডিসেম্বর আসতে এখনও প্রায় এক মাস। আপাতত তাই অক্ষয়-ক্যাটরিনার রসায়নেই চোখ অনুরাগীদের। সূত্র- আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স

অক্ষয়কে কষে চড় মেরেছিলেন ক্যাটরিনা

আপডেট টাইম : ১০:৩২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১