ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

যে কারণে শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানাননি কাজল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউডের আইকনিক জুটি শাহরুখ-কাজল। নব্বইয়ের দশকে রোমান্টিক বলিউড সিনেমা মানেই শাহরুখ-কাজল। অনস্ক্রিন রোম্যান্স থেকে তাদের সম্পর্কটা বন্ধুত্বে গড়াতে সময় লাগেনি। বর্তমানে এই জুটিকে সিনেপর্দায় খুব একটা না গেলেও অফস্ক্রিনে তাদের বন্ধুত্ব আজও অটুট। কিন্তু পুরোনো এই বন্ধুর সদ্য পার হওয়া ৫৬ তম জন্মদিনে কোনো শুভেচ্ছা জানাননি কাজল।

কিন্তু কেন? এই প্রশ্নটিই কাজলকে ধুম করে করে বসলেন এক নেটিজেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে আস্ক মি এনিথিং সেশন করেছিলেন কাজল। সেখানেই এক ভক্ত এই প্রশ্ন করেন তাকে।
জবাবে কাজল বলেন, আমি আর কি শুভেচ্ছা জানাবো? আমার মনে হয় তার সব আশা সত্যি হয়েছে যখন তার ছেলে বাড়ি ফিরেছে।

প্রসঙ্গত, শাহরুখ খানের ছেলে আরিয়ান খান মাদক মামলায় হাজত খেটে গত শনিবার জামিনে বাড়ি ফিরে এসেছেন। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে থেকে বাজিগর, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, কাভি খুশি কাভি গম ও দিলওয়ালের মতো বেশ কয়েকটি সুপারহিট ছবি উপহার দিয়েছেন শাহরুখ-কাজল জুটি। শাহরুখ প্রযোজিত ওম শান্তি ওম ও জিরোর সিনেমায় অতিথি চরিত্রে উপস্থিতি ছিল কাজলের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

যে কারণে শাহরুখের জন্মদিনে শুভেচ্ছা জানাননি কাজল

আপডেট টাইম : ০২:১৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১