ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

বর-কনে সেজে নজর কেড়েছেন মোশাররফ করিম-জুঁই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে তারা যেমন একই ছাদের নিচে বসবাস করেন, তেমনি পর্দায়ও স্বামী-স্ত্রীর চরিত্রে একাধিকবার হাজির হয়েছেন। আবারো বর-কনে সাজলেন এই জুটি। আর এসবই করেছেন ‘নায়ক’ শিরোনামের একটি নাটকের জন‌্য। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।

মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের বর-কনে সাজের একটি ছবি ছড়িয়ে পড়েছে সোশ‌্যাল মিডিয়ায়। প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। দেব ঘোষ নামে একজন লিখেছেন—‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভকামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’ কিরণ লিখেছেন, ‘খুব প্রিয় এবং কাছের দুজন মানুষ, যাদেরকে একসঙ্গে দেখে সবসময়ই খুব ভালো লাগে।’

আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ক‌্যারিয়ারে আপনারা কতবার বর-কনে সেজেছেন? অবশ‌্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত‌্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি মোশাররফ করিম-জুঁইয়ের সহকর্মীরাও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকে মজার ছলে নানা মন্তব‌্য করছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’

ভিন্ন ঘরানার গল্প নিয়ে গড়ে উঠেছে নাটকটির কাহিনি। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। টেলিহোম প্রযোজিত এ নাটক খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ‌্যানেলে প্রচার হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

বর-কনে সেজে নজর কেড়েছেন মোশাররফ করিম-জুঁই

আপডেট টাইম : ০২:৪৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১