ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বামীর সঙ্গে ওমরাহ হজে যাচ্ছেন মাহি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৩২ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢালিউডে জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। গত ১৩ সেপ্টেম্বর বিয়ে করেছেন গাজীপুরের তরুণ রাজনীতিক, ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে। বিয়ের দুই মাস পরই ওমরাহ পালনের সিদ্ধান্ত নেন এই নায়িকা। এর আগে বিভিন্ন সময় গণমাধ্যমকে সৌদি আরবে ওমরাহ পালনের ইচ্ছার কথা জানিয়েছিলেন মাহি। অবশেষে চলতি মাসেই তার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। সঙ্গে যাচ্ছেন তার স্বামী।

মাহি বলেন, ‘ওমরাহের জন্য ১৫ দিনের ছুটি নেবো। আর এটি এ মাসেই। তবে তারিখটি এখনও ঠিক হয়নি। আপাতত কোনো সিডিউল রাখছি না। এর আগে কখনও পবিত্র মক্কা শরিফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, তাই অনুভূতিটা সত্যিই অন্যরকম।’

জানা যায়, বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করছেন তিনি। চলতি লটের শুটিং শেষ করে। কিছুদিনের বিরতিতে সৌদি যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন তিনি।

‘ড্রাইভার’ ছবিতে গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

এছাড়াও মাহি ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিং করছেন। আজ মঙ্গলবার (০২ নভেম্বর) চয়নিকা চৌধুরীর পরিচালনায় অভিনেতা ডি এ তায়েবের সঙ্গে ‘অহংকারী বউ’ নামের ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মাহিয়া মাহি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

স্বামীর সঙ্গে ওমরাহ হজে যাচ্ছেন মাহি

আপডেট টাইম : ১০:৩৫:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১