ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আবারো বড়পর্দায় ফারজানার ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৪১ বার

হাও র বার্তা ডেস্কঃবক্তব্যধর্মী নাটক ও ছবিতে অভিনয় করে প্রশংসিত ফারজানা ছবি। সেই ধারাবাহিকতায় অভিনয় ক্যারিয়ারের চতুর্থ ছবিতে অভিনয় করছেন তিনি। অরণ্য আনোয়ারের পরিচালনায় এটির নাম ‘মা’। ঢাকার বাইরে এটির শুটিং চলছে এখন।

সাম্প্রদায়িক সম্প্রীতি, বিরোধ, মুক্তিযুদ্ধ, প্রেম, মমতা, হিংস্রতা ও ঘৃণার অনবদ্য এক মিশ্রনে এটির গল্প তৈরি করা হয়েছে। এতে একজন বৌদ্ধ ধর্মাবলম্বী মায়ের চরিত্রে দেখা যাবে ফারজানা ছবিকে।

এতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি চরিত্রই আমার সমান গুরুত্ব বহন করে। আমি সব সময় যে ধরনের গল্প ও চরিত্রে অভিনয়ের চেষ্টা করি, এটি সে রকমই একটি কাজ। পরিচালক থেকে শুরু করে সবাই আন্তরিকতা দিয়েই কাজ করছেন। আমি এতে অভিনয়ের সুযোগ পেয়ে কৃতজ্ঞ পরিচালকের কাছে। আশা করছি ছবিটি সবার ভালো লাগবে।

এদিকে করোনাকালেই অঞ্জন আইচের পরিচালনায় ‘কানামাছি’ নামের আরেকটি ছবিতে অভিনয় করছেন এই অভিনেত্রী। বড়পর্দার কাজের পাশাপাশি একাধিক নতুন ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

আবারো বড়পর্দায় ফারজানার ছবি

আপডেট টাইম : ১০:০৪:২১ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১