ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

আসছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন ‘রাত জাগা ফুল’ নামের একটি ছবি। করোনাকাল শুরু হওয়ার আগেই এটির শুটিং শেষ হয়েছিল। তবে করোনার কারণে এটির কারিগরি অংশের কাজ শেষ করতে বিলম্ব হয়। সব কাজ শেষ করে কিছুদিন আগে ছবিটির সেন্সর সার্টিফিকেটের জন্য জমা দেন মীর সাব্বির। অবশেষে ১ নভেম্বর আনকাট সেন্সর পেয়েছে এটি।

এ প্রসঙ্গে মীর সাব্বির বলেন, এটি আমার পরিচালনায় প্রথম ছবি। তাই এটির প্রতি বেশ আবেগ জড়িয়ে আছে আমার। আমি চেষ্ঠা করেছি যেন দর্শক আগ্রহ নিয়ে ছবিটি দেখেন। এতে যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকেই আন্তরিকতা নিয়ে কাজ করেছেন। আশা করছি এটি উপভোগ্য হবে।

আগামী ৩১ ডিসেম্বর দেশের একাধিক প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন মীর সাব্বির। এদিকে নাটকে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। একাধিক ধারাবাহিক নাটকের কাজ হাতে রয়েছে তার। পাশাপাশি তার রচনায় একটি দীর্ঘ ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে টিভিতে। সব মিলিয়ে কাজ নিয়ে বেশ ব্যস্ত আছেন মীর সাব্বির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন

আসছে মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল

আপডেট টাইম : ০৯:৫৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১