ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নুসরাতের প্রাক্তন স্বামীর আমন্ত্রণে তারার মেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টলিউড অভিনেত্রী ও তৃণমূল সাংসদ নুসরাত জাহানের প্রাক্তন স্বামী নিখিল জৈনর আমন্ত্রণে বসেছিলে তারার মেলা। রোববার (১ নভেম্বর) কলকাতায় এই পার্টির আয়োজন করেন নিখিল। যাতে হাজির হয়েছিলেন টলিউডের একঝাক তারকা।

নিখিল জৈনর ফ‌্যাশন হাউজের ব‌্যবসা রয়েছে। প্রতিষ্ঠানটি মেয়েদের পোশাক তৈরি করে থাকে। কিন্তু দীপাবলি উপলক্ষে ছেলেদের জন‌্যও পোশাক তৈরি করেন নিখিল। নিজের পোশাক উদ্বোধনের পাশাপাশি হ্যালোইন পার্টির আয়োজন করেন তিনি। নিখিল বলেন—‘নারীর শাড়ি আমার অনুপ্রেরণা। বেশ কিছু শাড়ির বৈশিষ্ট্যে বানিয়েছি পুরুষের এসব পোশাক।’

কালো গেঞ্জির উপর নীলচে শার্ট পরে হাজির হয়েছিলেন অঙ্কুশ হাজরা এবং গোলাপি পোশাকে ঐন্দ্রিলা সেন উদ্যোক্তা নিখিলের সঙ্গে ক‌্যামেরাবন্দি হন। নিখিলের অনুষ্ঠান মাতিয়ে রাখেন তারকা দম্পতি তৃণা সাহা-নীল ভট্টাচার্য। হলুদ শাড়ি-ব্লাউজ এবং লাল শার্টে সেজেছিলেন তারা।

দুই বাংলার পরিচিত মুখ পাওলি দাম হাজির হয়েছিলেন নিখিলের আমন্ত্রণে। লাল পেড়ে কালো শাড়িতে সেজেছিলেন পাওলি দাম। সাদা পোশাকে উপস্থিত হয়েছিলেন তার স্বামী অর্জুন। এছাড়াও এ পার্টিতে যোগ দিয়েছিলেন—ঊষসী রায়, মডেল-অভিনেত্রী সৌরসেনী মিত্র, সৌমিত্রিষা কুন্ডু প্রমুখ। হ্যালোইন উপলক্ষে ভুতুড়ে চমক দিতে খাবার পরিবেশনকারীরা মুখ ঢেকেছিলেন বিচিত্র মুখোশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

নুসরাতের প্রাক্তন স্বামীর আমন্ত্রণে তারার মেলা

আপডেট টাইম : ০২:০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১