ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৫৬-তে পা দিলেন বলিউডের ‘কিং খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড বাদশা শাহরুখ খান। মঙ্গলবার (২ নভেম্বর) ৫৬-তে পা রাখলেন তিনি। তার জন্মদিন ঘিরে উচ্ছ্বাসের কমতি নেই ভক্তদের। প্রতি বছর প্রিয় তারকার বিশেষ এই দিনটিতে মান্নাতের সামনে ভিড় করেন তারা। রাজকীয় প্রাসাদের বারান্দায় এসে হাজার হাজার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন প্রেম কিংবা রোমান্সের এই রাজা।

কিন্তু এবার তার জন্য জন্মদিনটি একদমই আলাদা। কারণ ছেলে আরিয়ানের মাদক মামলা ও জেল, সব মিলিয়ে জন্মদিনের সেই উচ্ছ্বাস নেই বলিউড বাদশার মনে।

শাহরুখ-গৌরীর পরিচিত মহল সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মাসকয়েক আগে থেকে আলিবাগের আলিশান বাড়িতে শাহরুখের জন্মদিন উদযাপনের পরিকল্পনা করে রেখেছিলেন তারকা দম্পতি। কিন্তু সব পরিকল্পনা ভেস্তে গেছে আরিয়ান খানের ঘটনায়।

যদিও ছেলের জামিনের পর হাসি ফিরেছে শাহরুখ পরিবারে। অপরদিকে আরিয়ানের জেলমুক্তির দিন থেকে মান্নাতের বাইরে সারাক্ষণ ভিড় লেগে রয়েছে। এই অবস্থায় কোনোভাবেই ছেলেকে নিয়ে আলিবাগে যাওয়ার ঝুঁকি নিতে চাইছেন না বলিউড বাদশা। মান্নাতেই ঘরোয়াভাবে জন্মদিনটা কাটাবেন তিনি।

১৯৬৫ সালের ২ নভেম্বর ভারতের দিল্লিতে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন শাহরুখ খান। বলিউডে তার অভিষেক হয় ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে। প্রথম সিনেমাতেই অর্জন করেন সেরা নবাগত অভিনেতা হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার। দীর্ঘ ক্যারিয়ারে অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

৫৬-তে পা দিলেন বলিউডের ‘কিং খান

আপডেট টাইম : ১১:০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১