ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পুনিতের ১৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বিশাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা-গায়ক পুনিত রাজকুমার। কোটি ভক্তকে কাঁদিয়ে মাত্র ৪৬ বছর বয়সে না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

অসাধারণ এই অভিনেতা, গায়ক ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ ছিলেন। সামজিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি। বাবা কন্নড় সিনেমার ‘ম্যাটিনি আইডল’ রাজকুমারের শুরু করা নানা জনকল্যাণমূলক উদ্যোগ তিনি তত্ত্বাবধান করতেন।

জানা যায়, কর্ণাটকের বিভিন্ন স্থানে ৪৫টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনিত। প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর ভার ছিল এই অভিনেতার কাঁধে। এ ছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো ২৬টি অনাথাশ্রম, ১৯টি গরুর খামার এবং ১৬টি বৃদ্ধাশ্রম। পুনিতের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলছে। অনেকেই কাঁদছেন তাদের প্রিয় এই মানুষের জন্য। তাদের কাছে পুনিত অভিনেতা ছিলেন না, ছিলেন দেবতার মতো।

পুনিতের বন্ধু ছিলেন দক্ষিণী সিনেমার আরেক জনপ্রিয় অভিনেতা বিশাল। প্রিয় বন্ধুর জনকল্যাণ মূলক কাজ এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন তিনি। এ বিষয়ে বিশাল বলেন—পুনীত রাজকুমার ১ হাজার ৮০০ শিক্ষার্থীর পড়াশোনার ভার নিয়েছিলেন। পুনিত যা শুরু করেছিল তাতে আমি গর্বিত। আজ থেকে এটি আমি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। এখন থেকে এসব শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব আমার।’

বিশালের পরবর্তী সিনেমা ‘ইনেমি’। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন আনন্দ শঙ্কর। আগামী ৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে প্রি-রিলিজ অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশাল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

পুনিতের ১৮০০ শিক্ষার্থীর দায়িত্ব নিলেন বিশাল

আপডেট টাইম : ১০:২৯:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১