ঢাকা ১১:২৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ঐশ্বরিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ২৬৬ বার

 হাওর বার্তা ডেস্কঃ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন আজ।  সৌন্দর্যে ও অভিনয়গুণে কয়েক দশক ধরে তিনি মুগ্ধ করে রেখেছেন কোটি দর্শক।
৪৮তম জন্মদিনে টুইটারে ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন সাবেক বিশ্বসুন্দরী। খবর টাইমস অব ইন্ডিয়ার।

৩১ অক্টোবর রাত ১২টা বাজতেই ভক্তরা ঐশ্বরিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুরু করেন। এর পর থেকে ঐশ্বরিয়ারায়বচ্চন এবং শুভ  জন্মদিনঐশ্বরিয়ারায় মাইক্রোব্লগিং সাইটটিতে ট্রেন্ডিংয়ে উঠে এসেছে।

১৯৭৩ সালের আজকের এই দিনে মঙ্গালোরের কর্নাটকে জন্মগ্রহণ করেন বলিউডের এ অভিনেত্রী। তার মাতৃভাষা তুলু হলেও হিন্দি, ইংরেজি, মারাঠি এবং তামিল ভাষায় সাবলীলভাবেই কথা বলতে পারেন তিনি।

১৯৯৪ সালে ভারতের প্রতিযোগী হিসেবে ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়ে বিশ্বের সেরা সুন্দরী নির্বাচিত হন ঐশ্বরিয়া রাই বচ্চন।

এর পর ১৯৯৭ সালে ববি দেওলের বিপরীতে ‘অউর পেয়ার হো গায়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় তার। তবে ঐশ্বরিয়া সবার নজর কাড়েন ১৯৯৯ সালে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘হাম দিল দে চুকে সনম’ ছবিতে অভিনয়ের মাধ্যমে। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন।

২০০২ সালে সঞ্জয় লীলার পরবর্তী ছবি ‘দেবদাস’-এ তিনি পার্বতী চরিত্রে অভিনয় করেন। যার জন্য তিনি দ্বিতীয়বার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পান।

২০০৭ সালে বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। তাদের সংসার আলো করে রেখেছেন আরাধ্যা নামে এক কন্যাসন্তান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত ঐশ্বরিয়া

আপডেট টাইম : ০৭:৪২:৩১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১