ঢাকা ১১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন রজনীকান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন দক্ষিণ ভারতের খ্যাতিমান অভিনেতা রজনীকান্ত। মস্তিষ্কে ঠিকমতো রক্ত সঞ্চালন হচ্ছিল না তার। অস্ত্রোপচার করে রক্ত প্রবাহ স্বাভাবিক করেন চিকিৎসকরা। রোববার (৩১ অক্টোবর) রাতে হাসপাতাল থেকে ছাড়া পান থালাইভা। সুপারস্টার রজনীকান্ত ঘরে ফেরায় স্বস্তি পেয়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

এদিন বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফেরেন রজনীকান্ত। নিজে হেঁটেই বাড়িতে ঢোকেন। তার আগে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়েন। ধন্যবাদ জানান তাদের। এসময় আরতি করে স্বামীকে ঘরে ঢোকান লতা রজনীকান্ত। বাড়িতে ঢুকেই প্রার্থনা করেন তিনি। পরে সেই ছবি শেয়ার করেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে।

সংবাদ প্রতিদিন জানায়, গত ২৮ অক্টোবর শারীরিক সমস্যা নিয়ে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভরতি হন রজনীকান্ত। প্রথমে শোনা যায়, রুটিন চেক-আপ করতেই হাসপাতালে গেছেন তিনি। পরে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, তার ক্যারোটিড আর্টারি রিভাসকুলারাইজেশন করা হয়েছে। ৭০ বছর বয়সী রজনীকান্তের শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তাকে কিছুদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। সেই অনুযায়ী রোবাবর ছাড়া হয় কিংবদন্তি এই অভিনেতাকে।

গত বছরের বড়দিনেও আচমকা অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। সঙ্গে সঙ্গে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। জানা যায়, রক্তচাপজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েন রজনীকান্ত। কোনো ঝুঁকি না নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালে থাকার পর ছাড়া পান বর্ষীয়ান অভিনেতা।

এ ঘটনার কিছুদিন আগেই সক্রিয় রাজনীতিতে অংশ নেওয়ার কথা ঘোষণা করেছিলেন রজনীকান্ত। নতুন বছরেই নিজের দলের নাম জানাবেন বলে কথা দিয়েছিলেন। সেই সময় অনেক ঘনিষ্ঠই তাকে দুর্বল স্বাস্থ্যের কথা স্মরণ করিয়ে দেন। পরে তিনি আবার শারীরিক সমস্যার কারণে রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন।

জানা গেছে, রোববার হাসপাতাল থেকে ছাড়া পেলেও অনেক বিধিনিষেধ মানতে হবে রজনীকান্তকে। বেশি পরিশ্রমের কাজ আপাতত কিছুদিন তিনি করতে পারবেন না। সুতরাং, শুটিংয়ের কাজও বন্ধ রাখতে হবে। দিওয়ালিতে মুক্তি পাচ্ছে রজনীকান্তের নতুন ছবি ‘আন্নাথে’। তার প্রচারেও হয়তো খুব একটা দেখা যাবে না দক্ষিণী সুপারস্টারকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা

হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন রজনীকান্ত

আপডেট টাইম : ০৬:০৮:১৭ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১