ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব‌্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা-অন্তরা-শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। দারুণ জনপ্রিয় এই সিরিয়ালে কাবিলা চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, শুভ চরিত্রে দেখা যায় মিশু সাব্বিরকে আর অন্তরা চরিত্রে অভিনয় করেন লাক্স তারকা ফারিয়া শাহরিন। এবার এই তিন তারকা যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

জানা গেছে, ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে যোগ দিতেই তাদের এই সফর। এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে শো-টাইম মিউজিক। আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে বসবে এবারের আসর। আমাজুরা কনসার্ট হলে এবারের আয়োজনে থাকবে একাধিক চমক। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম।

আলমগীর খান আলম বলেন—‘নিউ ইয়র্কের আমাজুরা কনসার্ট হলে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ১৯তম ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এতে যোগ দেবেন জনপ্রিয় অভিনেত্রী ফারিয়া শাহরিন, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির। তা ছাড়াও অনুষ্ঠানে একাধিক চমক থাকবে।’

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল, শেষ হয়েছে ‘ব‌্যাচেলর পয়েন্ট’ সিরিয়ালের তৃতীয় সিজনের শেষ পর্ব (৭৯)। শেষ লগ্নে কাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এভাবে শেষ হওয়ায় আবেগ প্রবণ হয়ে পড়েন দর্শকরা। কেউ কেউ তার মুক্তি দাবি করেছেন। পাশাপাশি নতুন সিজন নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।

দর্শকদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ শুরু হতে যাচ্ছে। ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর’ এ সিজন থ্রির চরিত্রগুলোও থাকবে। চরিত্রের তেমন পরিবর্তন হবে না। তবে গল্পের কারণে তাদের উপস্থিতি একটু বাড়তে বা কমতে পারে। শুটিং শুরুর আগে আপাতত ভক্তদের জন্য এতোটুকুই। প্রচার হবে আগের প্লাটফর্মেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ব‌্যাচেলর পয়েন্ট’-এর কাবিলা-অন্তরা-শুভ

আপডেট টাইম : ০৪:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১