ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অভিনেতার মৃত্যুর খবর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সঞ্চালিকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের কন্নড় সিনেমার সুপারস্টার পুনিত রাজকুমার। শুক্রবার (২৯ অক্টোবর) মাত্র ৪৬ বছর বয়সে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

এদিকে জনপ্রিয় এই অভিনেতার মৃত্যুর খবর কিছুতেই মেনে নিতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা। এমনকি তার মৃত্যুর খবর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বেঙ্গালুরুর এক নিউজ চ্যানেলের সঞ্চালিকা।

শুক্রবার জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ‌্যাটাক হয় পুনিতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

কন্নড় সিনেমার ‘ম্যাটিনি আইডল’ রাজকুমারের ছেলে পুনিত। শিশুশিল্পী হিসেবে ‘বেট্টাডা হুভু’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন। সিনেমাটিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন পুনিত। তারপর অনেক ব‌্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। কন্নড় সিনেমার সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অন‌্যতম এই অভিনেতার উল্লেখযোগ‌্য সিনেমাগুলো হলো—‘অভি’, ‘ভীরা কানাড়িগা’, ‘আকাশ’, ‘অজয়’, ‘অঞ্জনি পুত্রা’ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অভিনেতার মৃত্যুর খবর দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন সঞ্চালিকা

আপডেট টাইম : ০৩:৩৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১