ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বিসিএসে অভিনেত্রী বাঁধনকে নিয়ে প্রশ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশের বড় কর্মকর্তা হতে চেয়েছিলেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন।

কিন্তু নাটক, মডেলিং নিয়ে ব্যস্ততার কারণে আর পরাশোনায় মন দিতে পারেননি। ২০১৪ সালের বিসিএসে অংশ নেওয়া হয়নি তার।

তবে সাত বছরের মাথায় অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে জায়গা পেলেন তিনি নিজেই, যা স্বপ্নেও ভাবেননি বাঁধন।

২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে-  ‘রেহানা মরিয়ম  নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—
ক. জেরেমি চুয়া খ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
গ. রাজীব মহাজন গ. আজমেরী হক বাঁধন

পরীক্ষার প্রশ্নপত্রের সব কটি সেটেই এই প্রশ্নটি স্থান পেয়েছে।  একটি সেটের ৫০ নম্বর প্রশ্ন ছিল এটি, আরেকটি সেটে ৮৭ নম্বরে ছিল প্রশ্নটি।

এদিকে বিসিএস প্রশ্ন পত্রে নিজের অভিনীত ছবি নিয়ে প্রশ্ন দেখে যারপরনাই উচ্ছ্বসিত বাঁধন।

এর প্রতিক্রিয়ায় এক গণমাধ্যমকে তিনি বলেন,  ‘পরীক্ষা শেষ হতে না হতেই মেসেঞ্জারে আমাকে অনেকেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ওই খণ্ডিত অংশ পাঠান।  যেখানে “রেহানা মরিয়ম নূর” প্রশ্ন এসেছে। আমি তো এটা দেখে অবাক।  এ আমি কী দেখছি। স্বপ্নেও যা ভাবিনি!’

আবেগাপ্লুত হয়ে বাঁধন বলেন, বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু তখন এতটা পড়ার সময়-সুযোগও ছিল না। ধৈর্যও অবশ্য ছিল না।  আর কয়েক বছরের ব্যবধানে সেই বিসিএস পরীক্ষার প্রশ্নে, আমি অভিনয় করছি এ রকম একটা সিনেমার প্রসঙ্গ এসেছে।  নিশ্চিতভাবে আমি অনেক বেশি সম্মানিত। আনন্দিত তো অবশ্যই। আমি স্বপ্নেও ভাবিনি।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বিসিএসে অভিনেত্রী বাঁধনকে নিয়ে প্রশ্ন

আপডেট টাইম : ১২:০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১