ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

বাপ্পী চৌধুরী এবার সাংবাদিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সময়ের জনপ্রিয় এবং ব্যস্ত নায়কদের একজন হলেন বাপ্পী চৌধুরী। করোনাকালেও নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তিনি। অভিনয় করতে গিয়ে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তিনি একজন সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন ছবিতে। এটির নাম ‘জয় বাংলা’। পরিচালনা করছেন কাজী হায়াৎ।

এরই মধ্যে ছবিটির প্রায় অর্ধেক কাজ শেষ হয়েছে। এতে অভিনয় প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, সাংবাদিকতায় আমি উচ্চাশিক্ষা গ্রহণ করেছি। তবে সেটির প্রয়োগ ঘটাতে পারিনি বাস্তব জীবনে। কিন্তু অভিনয় করতে গিয়ে সেই পরিচয় সার্থক করেছি। চরিত্রটি বেশ উপভোগ্যই। কারণ যিনি এ ছবির গল্প তৈরি করেছেন তিনিও প্রখ্যাত শিক্ষাবিদ। সব দিক থেকেই ছবিটি দর্শকের ভালো লাগবে বলে আমি মনে করছি।

এদিকে এই অভিনেতার দুটি ছবি সেন্সর পেয়ে মুক্তির অপেক্ষায় আছে। সেগুলো হলো দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ও বেলাল সানীর ‘ডেঞ্জার জোন’। এছাড়া হাতে রয়েছে গাজী জাহাঙ্গীরের ‘প্রেমের বাঁধন’, দীপঙ্কর দীপনের ‘ঢাকা ২০৪০’ এবং আশরাফ শিশিরের ‘৫৭০’। এছাড়া কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন শিগগিরই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

বাপ্পী চৌধুরী এবার সাংবাদিক

আপডেট টাইম : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১