ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মমর এগিয়ে চলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ একটি আলোচিত সুন্দরী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে মিডিয়ায় কাজ শুরু করেছিলেন জাকিয়া বারী মম। মডেলিং এবং অভিনয় এই দুই মাধ্যমেই সমান জনপ্রিয়তা নিয়ে কাজ করতেন তিনি।

কিন্তু করোনাকাল শুরু হওয়ার পর থেকে পাল্টে যান এই অভিনেত্রী। নাটক, সিনেমা ও মডেলিং সবকিছুতেই অভিনয় কমিয়ে দিয়েছিলেন তিনি। যে কাজগুলোতে তাকে দেখা যেত সেগুলো বিশেষ ব্যবস্থায় তৈরি করা ছিল। বলা যায়, নিজেকে এক ধরনের অবরুদ্ধ করে রেখেছিলেন এই অভিনেত্রী। তবে করোনার প্রকোপ কমে যাওয়ায় ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন মম।

সম্প্রতি ‘সৎ মা’ নামের একটি ধারাবাহিক নাটকে তাকে অভিনয়ে দেখা যাচ্ছে। নাটকটিতে তার সাবলীল অভিনয় দর্শকের নজর কেড়েছে।

এদিকে একখণ্ডের নাটকেও তার উপস্থিতি দৃশ্যমান হচ্ছে। সব মিলিয়ে সুসময়ের দিকেই যাচ্ছে মমর অভিনয় ক্যারিয়ার। আগামী ডিসেম্বরে মুক্তি পাচ্ছে তার অভিনীত ছবি ‘আগামীকাল’। এতে কেন্দ্রীয় একটি চরিত্রেই তাকে অভিনয়ে দেখা যাবে। এটি নিয়েই এক ধরনের আশাবাদ তৈরি হয়েছে এই অভিনেত্রীর।

এছাড়া নতুন একাধিক ছবির প্রস্তাব পেয়েছেন তিনি। পাশাপাশি ওয়েবভিত্তিক কয়েকটি কাজেও দেখা যাওয়ার সম্ভাবনা আছে। সব কিছু মিলিয়ে গতিশীল অভিনয় জীবনের দিকেই ধাবিত হচ্ছেন মম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মমর এগিয়ে চলা

আপডেট টাইম : ১০:২৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১