ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আজ বাড়ি ফিরছেন শাহরুখপুত্র আরিয়ান, মানতে হবে ১৪ শর্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১
  • ২২১ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর হয় বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছিল, আদালতের আনুষ্ঠানিক আদেশের পর গতকাল শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু জেলের নিয়ম অনুযায়ী গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়নি জামিনের আদেশের কপি। যে কারণে তাকে আরো এক রাত জেলেই থাকতে হয়েছে। আজ শনিবার সব আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কিন্তু কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে ৫টার মধ্যে পৌঁছায়নি আরিয়ানের জামিনের কাগজ। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখ খানের ছেলের জন্য নিয়মের পরিবর্তন হতে পারে না। মুক্তির জন্য শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে শাহরুখের বাড়ি মন্নত। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ ও গৌরী।

এদিকে জামিনে ছাড়া পাওয়ার পর আরিয়ান খানকে ১৪ শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—কোনো রকম পার্টিতে যেতে পারবেন না, এই মামলার কোনো অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে, দেশ ছেড়ে যেতে পারবেন না, প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি, তদন্তের সঙ্গে জড়িত কোনো সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকতে হবে, সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করতে পারবেন না, মুম্বাইয়ের বাইরে যেতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগে থেকে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে, প্রত্যেক শুক্রবার এনসিবির দপ্তরে হাজিরা দিতে হবে, মামলার শুনানির দিন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আজ বাড়ি ফিরছেন শাহরুখপুত্র আরিয়ান, মানতে হবে ১৪ শর্ত

আপডেট টাইম : ০৯:১১:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অক্টোবর ২০২১