ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

শার্লিনের দাবি এবার ৭৫ কোটি রুপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ পর্নো ছবি নির্মাণ আর বিপণনের অভিযোগে গ্রেপ্তার হয়ে বেশ কিছুদিন কারাবন্দী ছিলেন শিল্পপতি রাজ কুন্দ্রা। জামিনে ছাড়া পেয়েও নিস্তার নেই। রাজ কুন্দ্রা ও তার স্ত্রী বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির বিরুদ্ধে একের পর এক অভিযোগ এনে চলেছেন অভিনেত্রী শার্লিন চোপড়া। রাজ-শিল্পার বিরুদ্ধে মানসিক উৎপীড়নের অভিযোগ এনে এবার ৭৫ কোটি রুপি দাবি করেছেন শার্লিন।

কিছুদিন আগে শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটি রুপির মানহানি মামলা করেন শিল্পা আর রাজ। জবাবে এই দম্পতিকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন শার্লিন।

এক সংবাদ সম্মেলনে অভিনেত্রী বলেছেন, ‘রাজ কুন্দ্রা আর শিল্পা শেঠি আমাকে হুমকি দিয়েছেন। ওরা আমাকে আন্ডারওয়ার্ল্ড থেকে হুমকি দেওয়ানোর ব্যবস্থা করিয়েছেন। তারা আমার বিরুদ্ধে মানহানি মামলার নোটিশ পাঠিয়েছেন। কিন্তু ভয় পাওয়ার পাত্রী আমি নই।’ তিনি আরও বলেছেন, ‘পুলিশের কাছে আবেদন জানাচ্ছি যে আমার বয়ান যেন তারা রেকর্ড করে, যাতে এই মামলাটা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। আমার ওপর মানসিক হেনস্তার অভিযোগে ওদের (শিল্পা-রাজ) থেকে আমি ৭৫ কোটি রুপি দাবি করেছি।’

১৪ এপ্রিল জুহু পুলিশ স্টেশনে রাজের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন শার্লিন চোপড়া। এ বিষয়ে রাজের বক্তব্য, এ অভিযোগ একদম ভিত্তিহীন। পরে ১৯ জুলাই বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী তথা শিল্পপতি রাজ কুন্দ্রাকে মাড আইল্যান্ড থেকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ। এরপর থেকে কারাবন্দী ছিলেন রাজ। ২০ সেপ্টেম্বর মুম্বাইয়ের এক ম্যাজিস্ট্রেট আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করে ৪৬ বছর বয়সী এই ব্যবসায়ীর। ২০০৯ সালে রাজ আর শিল্পার বিয়ে হয়। তাদের দুই সন্তানের নাম বিয়ান আর সমীশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

শার্লিনের দাবি এবার ৭৫ কোটি রুপি

আপডেট টাইম : ১১:১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১