ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

রণবীর-আলিয়ার বিয়েও ডিসেম্বরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ আগামী ডিসেম্বরে বিয়ে করছেন- বুধবার সকাল থেকেই এমন গুঞ্জন ছিল। এরই মাঝে ছড়িয়ে পড়লো ক্যাটরিনার সাবেক প্রেমিক রণবীর কাপুর ও আলিয়া ভাটের বিয়ের খবর। শোনা যাচ্ছে ভিকি কৌশল ও ক্যাটরিনার মতো ডিসেম্বরেই নাকি বিয়ে করতে চলেছেন রণবীর ও আলিয়া।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর অনুযায়ী, আলিয়া ও রণবীর দুজনেই নাকি তাদের নতুন ছবির শুটিং পিছিয়ে দিয়েছেন। প্রযোজক ও পরিচালককে অনুরোধ করে ছবির শুটিং ডিসেম্বরের জায়গায় পরের বছর জানুয়ারিতে নিয়েছেন তারা। তবে এ ব্যাপারে বলিউডজুড়ে গুঞ্জন শুরু হলেও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি আলিয়া ও রণবীর।

তবে রণবীর-আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়ার মা সোনি রাজদান। মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে প্রশ্ন উঠলে সোনি বলেন, ‘আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।’ তবে সোনির কথায়, এখনো অনেক সময় আছে। ভবিষ্যতে কোনো একদিন হবে ঠিকই। তবে সেটা কবে তা তিনি জানেন না।

গত বছর এক সাক্ষাৎকারে চলচ্চিত্র সমালোচক রাজীব মসন্দকে রণবীর জানিয়েছিলেন, করোনার প্রকোপ না থাকলে গত বছরেই বিয়েটা সেরে ফেলতেন তিনি। ২০২০ সালেই বাবা ঋষি কাপুরকেও হারিয়েছেন রণবীর। কঠিন সময়ে প্রেমিকের পাশে থেকেছেন আলিয়া। সেই সাক্ষাৎকারেই রণবীর ইঙ্গিত দিয়েছিলেন নতুন বছরে বিয়ে সেরে ফেলার পরিকল্পনা রয়েছে তার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

রণবীর-আলিয়ার বিয়েও ডিসেম্বরে

আপডেট টাইম : ১২:০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১