ঢাকা ১১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

এক গানেই শাকিলার বাজিমাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ কারও ভাগ্য এমন, অনেক বেশি কাজ লাগেনা আলোচনায় আসতে। এই প্রজন্মের দর্শকপ্রিয় তারকা মডেল অভিনেত্রী শাকিলা পারভীনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ক্যারিয়ারের শুরুতে একটি গানে মডেল হিসেবে কাজ করেই তিনি আলোচনায় জায়গা করে নেন তিনি। ‘তোর মন পাড়ায়’ শিরোনামের গানে মডেল হয়েই মূলত আলোচনায় চলে এসেছেন শাকিলা। জিসান খান শুভর লেখা ও সুরে অয়ন চাকলাদারের সঙ্গীতায়োজনে মাহাদী সুলতানের গাওয়া ‘তোর মন পাড়ায়’ গানটিই শাকিলার ক্যারিয়ারের শুভসূচনা। এখনো তাকে এ গানের প্রাসঙ্গিকতা দিয়েই সবার মাঝে খুব সহজেই পরিচিত হতে হয়। গানটি প্রকাশ পায় ২০১৮ সালের জুলাই মাসে। এখন পর্যন্ত গানটি ইউটিউবে ১১ কোটি ৫৭৬ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। দিন দিন এ গানের ভিউ বেড়েই চলেছে। অবশ্য এর মধ্যে শাকিলা নতুন আরও কিছু মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করেছেন। কিন্তু কোনটাই এ গানের জনপ্রিয়তাকে ছাপিয়ে যেতে পারেনি।

এ প্রসঙ্গে শাকিলা বলেন, তোর মন পাড়ায় গানটি আমার ক্যারিয়ারের জন্য ছিল আশীর্বাদ। এ গানটিই মূলত শ্রোতা দর্শকের মধ্যে আমাকে আলোচনায় নিয়ে এসেছে। আমি ভীষণভাবে কৃতজ্ঞ তোর মন পাড়ায় গানটির পুরো টিমের কাছে। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সাইফুল ইসলাম রিমন। বেশ যত্ন নিয়ে তিনি এটি নির্মাণ করেছিলেন।

এরই মধ্যে অনুপমের ইউটিউব চ্যানেলে নতুন করে গাওয়া ‘বুক চিন চিন করছে হায়’ গানে মডেল হয়েও আলোচনায় এসেছেন শাকিলা। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ন্যান্সির গাওয়া ‘ভুল’ গানেও মডেল হয়েছেন তিনি। সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশিত ‘সোনা বন্ধুরে’ গানেও মডেল হয়েছেন তিনি। তবে শাকিলার খুব ইচ্ছে তাহসানের কোন গানে মডেল হিসেবে কাজ করার। বলা যায় এটা তার অনেক দিনের স্বপ্ন। শাকিলা প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় করেছেন। জসীম উদ্দিন জাকির পরিচালিত ‘কলিজায় দাগ লেগেছে’ সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

এক গানেই শাকিলার বাজিমাত

আপডেট টাইম : ১১:০৮:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১