হাওর বার্তা ডেস্কঃ ভারতের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। চতুর্থ বারের জন্য জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রানাওয়াত। এবারে ‘মণিকর্ণিকা’ এবং ‘পাঙ্গা’ ছবির জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা।
অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত পেয়েছেন ‘মণিকর্ণিকা’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার। এর আগে ‘ফ্যাশন’, ‘তনু ওয়েডস মনু রিটার্ন’ ও ‘কুইন’ ছবির জন্যও জাতীয় পুরস্কার পেয়েছেন কঙ্গনা।
ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ-এর জীবনী নির্ভর ছবি ‘মণিকর্ণিকা’। ছবিতে ঝাঁসির রানির ভূমিকায় অভিনয় করেন কঙ্গনা। ছবির সম্পর্কে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেছিলেন, ঝাঁসির রানি দেশের গর্ব। ছবিতে লক্ষ্মীবাঈয়ের অপরিসীম শক্তি, সাহস ও রাজনৈতিক বুদ্ধির কথা তুলে ধরা হয়েছে।
তবে কঙ্গনার মতোই তার মণিকর্নিকা সিনেমা ঘিরেও বেশ বিতর্ক দানা বেঁধেছিল। প্রথমেই পরিচালক কৃষ মাঝপথে সরে যান। এরপর কঙ্গনা সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নেন। এরপর সোনু সুদও মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান।
Reporter Name 

























