ঢাকা ১১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

চেয়ারম্যান প্রার্থী বাবার জন্য দোয়া চাইলেন সাইমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১
  • ২৩৩ বার
হাওর বার্তা ডেস্কঃ চলচ্চিত্র অভিনেতা সাইমন সাদিক কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের সন্তান। তার বাবা স্থানীয় রাজনীতিবিদ মো. সাদেকুর রহমান। তিনি মহিনন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। সুস্থ রাজনীতির জন্য সুনাম রয়েছে তার। বেশ লম্বা বিরতি শেষে আবারও রাজনীতিতে ফিরলেন সাইমনের বাবা। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সাদেকুর রহমান। এই খবরে আনন্দিত ‘পোড়ামন’খ্যাত নায়ক সাইমন সাদিক। তিনি বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। ভোট চেয়েছেন এলাকাবাসীর কাছে।

সাইমন এ প্রসঙ্গে বলেন, ‘আলহামদুলিল্লাহ। আব্বু এবার নৌকার মাঝি। কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি। আরও কৃতজ্ঞতা জানাচ্ছি মনোনয়ন বোর্ডের সব সদস্যের প্রতি। সবার কাছে দোয়া চাই।’

সাইমন জানান, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী ইউনিয়ন পরিষদ মহিনন্দ। এ এলাকার বেশ পুরোনো রাজনীতিবিদ সাইমনের দাদা মো. সিদ্দিকুর রহমান। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামল থেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বন্ধুও। সেই সুবাদে রাজনৈতিক পরিবার হিসেবে স্বনামধন্য সাইমনের পরিবার। যার যোগ্য নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সাইমনের বাবা মো. সাদেকুর রহমান। দাদা ও বাবার মতাদর্শ লালন করে সাইমনও জড়িয়ে আছেন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে। নানা রকম সাংস্কৃতিক কর্মকাণ্ডে দলটির হয়ে অংশ নেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

চেয়ারম্যান প্রার্থী বাবার জন্য দোয়া চাইলেন সাইমন

আপডেট টাইম : ১০:০৮:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১