ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যাকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ২৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদককাণ্ডে শাহরুখপুত্র আরিয়ান খানের গ্রেফতারের পর বেশ কয়েকজন সেলিব্রেটির নাম উঠে আসছে।  অন্যান্যদের মতো ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) নজর এখন বলিউড অভিনেত্রী অনন্য পান্ডের দিকে।  আজ এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে তাকে তৃতীয়বারের মতো তলব করেছে এনসিবি।

এর আগে শনিবার দীর্ঘ চার ঘণ্টা জেরার সময়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন অনন্যা পাণ্ডে। তার দাবি ছিল, গাঁজা যে এক ধরনের মাদক সেটি তিনি জানতেনই না। কোনো দিনই মাদক সেবন করেননি। তবে তার উত্তরে সন্তুষ্ট নয় এনসিবি। এ কারণেই আজ তাকে ফের তলব করেছে এনসিবি। এ কারণে নায়িকার সব শুটিং স্থগিত রাখার নির্দেশ দিয়েছে এনসিবি।

এনসিবির বরাত দিয়ে বলিউড হাঙ্গামার খবর, আরিয়ান খানকে কে নিয়মিত মাদক সরবরাহ করতেন, তার হদিস জানেন চাঙ্কি পাণ্ডের মেয়ে। বৃহস্পতিবার প্রথম  দফা জিজ্ঞাসাবাদের সময় অনন্য জানান, তিনি আন্দাজ করতে পারছেন কে শাহরুখপুত্রকে মাদক সরবরাহ করতেন।

তার দাবি— ইতোমধ্যে সেই ব্যক্তি দু-একবার আরিয়ানকে মাদক সরবরাহ করেছেন। এ প্রসঙ্গে তিনি শাহরুখ খানের বাড়ির এক পরিচারকের দিকে ইঙ্গিত করেছেন।

২২ বছর বয়সি অনন্যা আরিয়ান খানের বোন সুহানার বান্ধবী।  দুবছর আগে হোয়াটসঅ্যাপে আরিয়ানের সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রথমে অনন্যাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

সেই জিজ্ঞাসাবাদে অনন্যার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে আবারও তলব করা হয়েছে বলে জানিয়েছে এনসিবি। তারা মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় অনন্যার বাড়িতেও তল্লাশি চালিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

মাদককাণ্ডে বলিউড অভিনেত্রী অনন্যাকে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদ

আপডেট টাইম : ০২:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১