ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

দুই বছর পর ধারাবাহিকে শাহেদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাকাল শুরু হওয়ার আগে ২০১৯ সালের শেষদিকে এসএ হক অলিকের পরিচালনায় বাংলাভিশনের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘জায়গীর মাস্টার’-এ সর্বশেষ অভিনয় করেছিলেন শাহেদ শরীফ খান। দুই বছর পর আবারো ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি। নাটকটির নাম ‘বাজিমাত’। পরিচালনা করছেন মুসাফির রনি। বর্তমানে রাজধানীর উত্তরার একটি একটি শুটিং স্পটে নাটকটির শুটিং করছেন শাহেদ।

এ প্রসঙ্গে তিনি বলেন, নাটকে অভিনয় করছি নিয়মিত। কিন্তু ধারাবাহিক নাটকে নানা কারণেই কম অভিনয় করি আমি। কারণ গল্পের ধারাবাহিকতা ঠিক থাকে না অধিকাংশ নাটকেই। এ নাটকটি টিভি প্রচার চললেও এটির নির্মাণ পরিকল্পনা ভালো লেগেছে। তাই এতে প্রস্তাব পাওয়ার পরই যুক্ত হলাম। আশা করছি এটিতে আমি সাবলীল অভিনয়ই করার চেষ্টা করব।

এদিকে একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন শাহেদ। পাশাপাশি ছবিতেও অভিনয়ের ব্যস্ততা আছে এই অভিনেতার। গত ঈদের আগে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘অন্তরা’ নামের একটি ছবিতে এন্টি হিরোর চরিত্রে অভিনয় করেছেন। পাশাপাশি রিয়াজুল রিজুর পরিচালনায় ‘ব্ল্যাক লাইট’ নামের একটি ছবিতেও অভিনয় করছেন। এটির প্রথম পর্যায়ের কাজ হয়েছে কক্সবাজারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

দুই বছর পর ধারাবাহিকে শাহেদ

আপডেট টাইম : ১০:১৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১