ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

একশ নাটক দিয়ে তানজিন তিশার অনন্য অর্জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১
  • ২৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেল হিসেবে যাত্রা করেছিলেন। সময়ের স্রোতে দেশের অন্যতম চাহিদাসম্পন্ন অভিনেত্রী তিনি। তার নাটক মানেই দর্শকের জন্য বাড়তি আগ্রহ। সমসাময়িক প্রায় সবার সঙ্গেই জুটি হয়ে কাজ করেছেন। তবে অপূর্ব-নিশোর নায়িকা হয়ে পেয়েছেন সবচেয়ে বেশি সাফল্য।

সম্প্রতি এই অভিনেত্রী কোটি ভিউয়ের নতুন মাইলফলক স্পর্শ করেছেন। এরইমধ্যে তিশা অভিনীত ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে।

কোটি ভিউ স্পর্শ করা ২১টি নাটকের মধ্যে রয়েছে- অবুঝ দিনের গল্প, প্রেম ছবি, জীবন, ছেলেটা বেয়াদব, মোবাইল চোর, আমার প্রেম তুমি, খুঁজছি তোমায়, শুনতে কি পাও, মি এন্ড ইউ, অনলি মি, এক্স বয়ফ্রেন্ড, এক্স গার্লফ্রেন্ড, দ্য এন্ড, একবার বলো ভালোবাসি, ভালোবাসি তুমি আমি, হঠাৎ দেখা, ভালোবাসা তুই, কেমন যেন তুমি, তাকে ভালোবাসা বলে, শেষটা অন্যরকম ছিল এবং লটস অব লাফ (লল)।

এ সাফল্যকে ক্যারিয়ারের বিশেষ অর্জন হিসেবে দেখছেন তানজিন তিশা। তিনি  বলেন, খুব আনন্দ হচ্ছে আমার নাটকের প্রতি দর্শকের এমন ভালোবাসা দেখে। ২১টি নাটক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে। এটা দারুণ।’

এই অর্জনে তাকে সামনের দিনগুলোতে প্রেরণা যোগাবে বলেও মনে করেন তিশা। এ জন্য দর্শকের প্রতি তার কৃতজ্ঞতা ও ভালোবাসার শেষ নেই। তিনি যোগ করেন, ‘দর্শকের জন্যই এতদূর আসতে পেরেছে। আমি সবসময় এই ভালোবাসাটা পেতে চাই।’

এদিকে তানজিন তিশা বর্তমানে রয়েছেন ঢাকার অদূরে রাঙ্গামাটিতে। সেখানে দুটি নাটকের শুটিং শেষে ফিরবেন। ঢাকায় ফিরে বেশকিছু নাটক এবং ওয়েবে অংশ নেবেন। এছাড়া শিগগিরই মুক্তি পেতে চলেছে তার নতুন ওয়েব ফিল্ম ‘লোহার তরী’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

একশ নাটক দিয়ে তানজিন তিশার অনন্য অর্জন

আপডেট টাইম : ০৬:৪৫:৪১ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১