ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নব্বই বছর আগের চরিত্রে নিরব!

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বঙ্গবন্ধুর জীবনী থেকে অনেকেই অনেককিছু জানেন। কিন্তু তার কিশোর বেলা সম্পর্কে অনেকের অজানা। সেই সময়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলোই এই ছবিটির উপজীব্য।’ নিজের নতুন ছবিটির প্রেক্ষাপট প্রসঙ্গে কথাগুলো বললেন চিত্রনায়ক নিরব হোসেন।

‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’র মাধ্যমে ক্যারিয়ারে তৃতীয়বারের মতো সরকারি অনুদানের ছবিতে চুক্তিবদ্ধ হলেন তিনি। গত বৃহস্পতিবার নির্মাতা মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এই ছবিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন নিরব। এতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসের দাদার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। ছবিটিতে নিজের চরিত্র প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এরইমধ্যে ছবিটির চিত্রনাট্য পড়েছি। সেই হিসেবে প্রস্তুতিও শুরু করেছি। কারণ ছবিটির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করতে যাচ্ছি। চরিত্রটির গেটআপ-এক্সপ্রেশন অনেক চ্যালেঞ্জিং। এখানে আমাকে সেই ৯০ বছর আগেকার শেখ নূরুল হকের লুক নিয়ে পর্দায় আসতে হচ্ছে।’

মাসুম রেজার চিত্রনাট্যে পিরিওডিক্যাল গল্পের এই ছবিটিতে নিরবের মাধ্যমে উঠে আসবে প্রায় ৯০ বছরের পুরনো সত্যিকারের গল্প! এছাড়া ছবিটিতে ১৪ বছরের কিশোর বঙ্গবন্ধুর জীবন উঠে আসবে।

ছবিটি প্রসঙ্গে নির্মাতা গুলজার জানান, সেসময় কলকাতার একটি ব্যাংকে চাকরি করতেন শেখ নূরুল হক। তখন বঙ্গবন্ধু কিশোর ছিলেন। তরুণ শেখ মুজিবুর রহমানের বঙ্গবন্ধু হয়ে ওঠার নেপথ্যেও অনেক অবদান ছিল শেখ নূরুল হকের। মূলত এই ইতিহাসটিই উঠে আসবে ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’র মাধ্যমে। আগামী ২৬ অক্টোবর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নব্বই বছর আগের চরিত্রে নিরব!

আপডেট টাইম : ০২:০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১