ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আল্লু অর্জুনের লাকি চার্ম পূজা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১
  • ২৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী পূজা হেগড়ে। ক‌্যারিয়ারের শুরুতে তার অভিনীত সিনেমা একের পর এক মুখ থুবড়ে পড়ে। ঠিক তখন হাত বাড়িয়ে দেন ‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুন। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ডিজে’ সিনেমায় তার বিপরীতে প্রথম অভিনয় করেন পূজা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে। এবার আল্লু অর্জুন জানালেন, তার লাকি চার্ম পূজা হেগড়ে।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ‌্যমে কথা বলেন আল্লু অর্জুন। এ সময় তিনি বলেন—‘পূজা আমার কাছে খুবই বিশেষ। কারণ পূজা আমার লাকি চার্ম। আসলে সে সবারই লাকি চার্ম! কারণ অন‌্য নায়কের সঙ্গে জুটি বেঁধেও হিট সিনেমা উপহার দিয়ে তা প্রমাণ করেছে। যাইহোক, আমি খুবই আনন্দিত এবং তাকে নিয়ে গর্বিত।’

পূজা-আল্লু অর্জুন ‘ডিজে’ ও ‘আলা ভাইকুন্তাপুরামলো’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন। মুক্তির পর দুটি সিনেমাই ব‌্যবসাসফল হয়।

‘স্টাইলিশ স্টার’ আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা’। আগামী ১৭ ডিসেম্বরে মুক্তি পাবে সিনেমাটির প্রথম অংশ। এটিও পরিচালনা করছেন সুকুমার। সিনেমাটিতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ফাহাদ ফাসিল।

অন‌্যদিকে পূজার হাতে রয়েছে তেলেগু ভাষার ‘রাধে শ‌্যাম’, ‘আচার্য’, হিন্দি ভাষার ‘সার্কাস’ ও তামিল ভাষার ‘বিস্ট’ সিনেমার কাজ। বর্তমানে এসব সিনেমার কাজ নিয়ে ব‌্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আল্লু অর্জুনের লাকি চার্ম পূজা

আপডেট টাইম : ০৯:৩৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১