ঢাকা ১১:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৫৬ বার

হাওর বার্তা ডেস্কঃ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের ৯৪তম আসরের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছে নির্মাতা আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’। ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ৯৪ তম অস্কার বাংলাদেশ কমিটির সভায় এই সিনেমাকে মনোনীত করা হয়েছে।

অস্কারে বিদেশি ভাষা বিভাগের জন্য বাংলাদেশের চলচ্চিত্র আহ্বান করা হলে একমাত্র ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটিই জমা পড়েছিল এ বছর।

রেহানা মরিয়ম নূর নামে মেডিকেল কলেজের একজন সহকারী অধ্যাপকের জীবন সংগ্রামের গল্পে নির্মিত এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

জুলাইয়ে ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া ‘রেহানা মরিয়ম নূর’ উৎসবে প্রদর্শনের পর বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও আলোচিত হয়েছে।

কানে প্রদর্শনের পর হলিউড রিপোর্টার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, স্ক্রিন ডেইলিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের শিরোনামে এসেছে ‘রেহানা মরিয়ম নূর’।

বলিউডের নির্মাতা অনুরাগ কাশ্যপ ভারতীয় উপমহাদেশের শক্তিশালী চলচ্চিত্র হিসেবে বর্ণনা করেছেন এই সিনেমাটিকে।

সিনেমাটিতে বাঁধনের পাশাপাশি আরো অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ন, ইয়াছির আল হক, সাবেরী আলমসহ আরও অনেকে।

পোটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে এ সিনেমার প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমী চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু ও সহ-প্রযোজনা করেছেন রাজীব মহাজন, আদনান হাবিব ও সাঈদুল হক খন্দকার।

নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু জানান, নভেম্বরে দেশের সিনেমা হলে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অস্কারে যাচ্ছে ‘রেহানা মরিয়ম নূর

আপডেট টাইম : ০৬:১৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১