ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

ছয় হলে মুক্তি পেয়েছে প্রসূন রহমানের ঢাকা ড্রিম

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রান্তিক মানুষের নগরকেন্দ্রিক যে স্বপ্ন, সে স্বপ্ন আবহমান কালের। কিন্তু সে নগর কি সবার স্বপ্নকে ধারন করতে পারে? তবু কেন আসে মানুষ রাজধানী শহরে? কোন স্বপ্ন নিয়ে? বাস্তবের চেয়েও সত্য যে স্বপ্ন, স্বপ্নের চেয়েও অধিক যে সত্য, সে স্বপ্ন ও সত্যের আরেক নাম- ঢাকা ড্রিম!

এ নামে সিনেমা নির্মাণ করেছেন ‘সুতপার ঠিকানা’ খ্যাত নির্মাতা প্রসূন রহমান। তার সিনেমাটি দীর্ঘ প্রতীক্ষা শেষে, আজ ২২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে।

নন্দিত চলচ্চিত্রকার তারেক মাসুদের যোগ্য শিষ্য প্রসূন রহমান। তিনি জানান, তার ‘ঢাকা ড্রিম’ আজ থেকে ছয়টি হলে দেখা যাবে। ছবিটি মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার, মিরপুর), যমুনা ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলি সিনেমা, সিনেস্কোপ (নারায়ণগঞ্জ) ও কিশোরগঞ্জের কুলিয়ারচরের রাজ সিনেমা হলে।

পরিচালক বলেন, আভ্যন্তরীন বাস্তুচ্যুতি, জীবিকার প্রয়োজন ও উন্নত জীবনের আশায় নগরমুখি হওয়া প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্প নিয়ে নির্মিত স্বাধীনধারার চলচ্চিত্র ‘ঢাকা ড্রিম’।

ছবিতে গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে অভিনয় করেছেন- ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, শাহাদাত হোসেন, জয়ীতা মহলানবীশ, পূর্ণিমা বৃষ্টি, আবদুল্লাহ রানা, হিন্দোল রায়, শাহরিয়ার সজীব, নাইরুজ সিফাত, ইকবাল হোসেন, সুজাত শিমুল, আরশ খান, সায়মা নীরা এবং প্রয়াত এসএম মহসীন সহ আরো অনেকে।

চলচ্চিত্রটির সংগীতায়োজনে রয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

ছয় হলে মুক্তি পেয়েছে প্রসূন রহমানের ঢাকা ড্রিম

আপডেট টাইম : ০৫:৩১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১