ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে হৃদযন্ত্রের ত্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।

শামীম ভিস্তির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবীব নাসিম।

আহসান হাবীব নাসিম বলেন, ‘হঠাৎ করেই চলে গেলেন শামীম ভিস্তি। পরিচালক কায়েস চৌধুরীর মৃত্যুর খবর শোনার পর থেকেই খানিকটা অসুস্থ ছিলেন তিনি। কয়েকবার বমিও করেন।’

তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে দ্রুতই হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।’

দেশের পুরোনো নাট্যদল নাট্যচক্র’র সদস্য শামীম ভিস্তি। অভিনয় শিল্পী সংঘেরও সদস্য ছিলেন। গত নির্বাচনে অভিনয় শিল্পী সংঘের সভাপতি পদে প্রার্থী হয়েছিলেন।

শামীম ভিস্তি অভিনীত সর্বশেষ নাটক ‘জিন্দাবাহার’।

তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার কবুতরখোলা গ্রামে। পরবাসিনীসহ কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছিলেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

অভিনেতা শামীম ভিস্তি মারা গেছেন

আপডেট টাইম : ০৫:১৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১