ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

আরিয়ানের সঙ্গে ‘চ্যাট’, ফের অনন্যাকে তলব করেছে এনসিবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
  • ২৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাদক মামলায় গ্রেফতার শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাটের তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসে ‘অ্যানি’ নামে একজনের নাম। সেই ‘অ্যানি’ অনন্যা পাণ্ডে কি না, তা নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। ফলে চাঙ্কি পাণ্ডের কন্যা বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে আবারও ডেকে পাঠিয়েছে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টায় তাকে হাজির হতে বলা হয়।

এর আগে মুম্বাইয়ের প্রমোদতরী থেকে মাদক উদ্ধার মামলায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) হঠাৎই অনন্যা পাণ্ডেকে ডেকে পাঠিয়েছিল এনসিবি। বাবা চাঙ্কি পাণ্ডের সঙ্গে এনসিবির দপ্তরে গিয়েছিলেন অনন্যা। তাকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন এনসিবির সদস্যরা।

আনন্দবাজার পত্রিকা জানায়, আরিয়ানের সঙ্গে একটি হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রসঙ্গে বলিউড অভিনেত্রীকে জেরা করা হচ্ছে। তবে অনন্যাকে কী বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বা মাদক মামলায় অনন্যার কোনও ভূমিকা আছে কি না, তা নিয়ে অনন্যা বা এনসিবির তরফে কিছু জানানো হয়নি।

তবে সূত্রের খবর, অনন্যাকে এনসিবির এই জেরাপর্ব আরও ২-৩ দিন চলবে অনুমান করে আগে থেকেই নিজের শ্যুটিংয়ের কাজ বেশ কিছু দিন পিছিয়ে দিয়েছেন অনন্যা। এই মুহূর্তে ৩-৪টি ছবি করার কথা চলছিল অনন্যার। সেই সব ছবির শ্যুটিং পিছিয়ে দিতে অনুরোধ করেছেন এ অভিনেত্রী।

শাহরুখ খানের খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা চাঙ্কি পাণ্ডে। দুজনের দীর্ঘদিনের বন্ধুত্ব প্রভাব ফেলেছে তাদের পরিবারের সদস্যদের মধ্যেও। দুই তারকার স্ত্রীর মধ্যেও আছে দারুণ সম্পর্ক। আবার চাঙ্কির মেয়ে অনন্যা শাহরুখ খানের মেয়ে সুহানা খানের শৈশবের বন্ধু। আরিয়ান খানের সঙ্গেও তার বেশ ভালো সম্পর্ক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

আরিয়ানের সঙ্গে ‘চ্যাট’, ফের অনন্যাকে তলব করেছে এনসিবি

আপডেট টাইম : ০৫:০৫:১০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১